Sonam Wangchuk

নেপাল, বাংলাদেশের মতো লাদাখে জেন-জ়ি আন্দোলন তৈরি করতে চেয়েছিলেন সোনম, মন্তব‍্য সলিসিটর জেনারেলের

সলিসিটর জেনারেল জানান যে, খুব সতর্ক হয়ে সোনম তাঁর বক্তৃতা দিয়ে তরুণ প্রজন্মকে উস্কে দেওয়ার চেষ্টা করেছিলেন এবং ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন গান্ধীজির বাণী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:২৮
Share:

লাদাখের সমাজকর্মী সোনম ওয়াকচুক। —ফাইল চিত্র।

নেপাল বা বাংলাদেশের মতো লাদাখের তরুণ প্রজন্মকে উস্কে দেওয়ার চেষ্টা করেছিলেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। সুপ্রিম কোর্টের বিচারপতিদের সামনে এমনই মন্তব্য করলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা।

Advertisement

পিটিআই সূত্রে খবর, পরিবেশকর্মীর স্ত্রী গীতাঞ্জলি জি আংমোর একটি আবেদনের শুনানি চলাকালীন ওই মন্তব্য করেন সলিসিটর জেনারেল। তিনি আরও জানান যে, খুব সতর্ক হয়ে সোনম তাঁর বক্তৃতা দিয়ে তরুণ প্রজন্মকে উস্কে দেওয়ার চেষ্টা করেছিলেন এবং ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন গান্ধীজির বাণী। যেখানে নেপাল বা বংলাদেশের মতো আন্দোলনের আহ্বান জানিয়েছিলেন তরুণ প্রজন্মকে।

সলিসিটর জেনারেল জানান, জেলবন্দি পরিবেশকর্মী কেন্দ্রীয় সরকার এবং লাদাখের মানুষের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করেছিলেন।

Advertisement

অন্য দিকে, সোমামের স্ত্রী গীতাঞ্জলি জানতে চান যে, তাঁর স্বামী তিন দশক ধরে লাদাখ এবং সমগ্র ভারতে তৃণমূল পর্যায়ের মানুষের শিক্ষা, উদ্ভাবন ও পরিবেশ সংরক্ষণের জন্য কাজ করেছেন। যা রাজ্য এবং দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক স্তরে প্রশংসা কুড়িয়েছে, তবে এখন কেন তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ করা হল?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement