Union Budget 2026

সিগারেটের পর এ বার দাম বাড়ল মদের, বোতল পিছু বাড়তি কত খরচ হবে মদ্যপায়ীদের

যদিও মদের উপর কর আরোপের বিষয়টি মূলত রাজ্য সরকারগুলির এক্তিয়ারে পড়ে, তবুও পরোক্ষ কর এবং পরিপালন খরচের মাধ্যমে কেন্দ্রীয় বাজেটের সিদ্ধান্তগুলি খুচরা মূল্যকে প্রভাবিত করে ঠিকই, কিন্তু এই কর বৃদ্ধি আখেরে পণ্যের খুচরো মূল্য বাড়িয়ে দেয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৩৩
Share:

— প্রতীকী চিত্র।

কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ কোন কোন জিনিসের দাম কমতে পারে বা বড়তে পারে বাজেট শুরু হওয়ার আগেই একটা ধারণা হয়ে গিয়েছিল সাধারণ মানুষের মধ্যে। সিগারেটের দাম বৃদ্ধি পাওয়ার পর যে মদের দামও বাড়তে পারে তা আগে থেকেই আন্দাজ করতে পারছিলেন মদ্যপায়ীরা। হলও তাই। দাম বাড়ল বিদেশী মদের।

Advertisement

উল্লেখ্যা, যদিও মদের উপর কর আরোপের বিষয়টি মূলত রাজ্য সরকারগুলির এক্তিয়ারে পড়ে, তবুও পরোক্ষ কর এবং পরিপালন খরচের মাধ্যমে কেন্দ্রীয় বাজেটের সিদ্ধান্তগুলি খুচরা মূল্যকে প্রভাবিত করে ঠিকই, কিন্তু এই কর বৃদ্ধি আখেরে পণ্যের খুচরো মূল্য বাড়িয়ে দেয়।

বাজেটে স্ক্র্যাপ এবং খনিজ বিক্রয়ের উপর উৎসে কর (টিসিএস) ১ শতাংশ থেকে বাড়িয়ে ২ শতাংশ করেছে কেন্দ্রীয় সরকার। যার ফলে যে পানীয় তাঁরা আগে এক হাজার টাকা দিয়ে কিনতে পারতে তা উপোভোক্তাদের এখন কিনতে গেলে খরচ করতে হবে এক হাজার পঞ্চাশ থেকে এগোরোশো টাকা।

Advertisement

ভারতে নিয়মিত মদ্যপানকারীর সংখ্যা প্রতুর, ফলে এই দাম বৃদ্ধির প্রভাব হবে তাৎক্ষণিক। প্রতি বোতলে মূল্যবৃদ্ধি সামান্য হলেও, মাসিক খরচ উল্লেখযোগ্য ভাবে বেড়ে যেতে পারে মদ্যপায়ীদের। বিশেষজ্ঞ মহলে অনেকে মনে করছেন যদি দাম বৃদ্ধির ফলে যদি মদ্যপানের পরিমাণ ব্যাপকভাবে কমে না যায়, তবে তা থেকে উচ্চতর কর আদায়ের ফলে সরকারি রাজস্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement