Sonia Gandhi

হাসপাতাল থেকে ছাড়া পেলেন সনিয়া! জ্বর নিয়ে ভর্তি হয়েছিলেন, ধরা পড়েছিল সংক্রমণও

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, চিকিৎসায় ভাল সাড়া দিয়েছেন সনিয়া। কাজ দিয়েছে ওষুধেও। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মঙ্গলবার সকালে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ১৬:৩১
Share:

রাহুল গান্ধীর সঙ্গে সনিয়া গান্ধী। — ফাইল চিত্র।

হাসপাতাল থেকে ছাড়া পেলেন কংগ্রেসনেত্রী সনিয়া গান্ধী। গত মঙ্গলবার অসুস্থতার কারণে তাঁকে দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এক সপ্তাহ সেখানে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে তাঁকে হাসপাতাল থেকে ছে়ড়ে দেন চিকিৎসকেরা। আপাতত বাড়িতে রেখেই তাঁর চিকিৎসা করা হবে বলে খবর।

Advertisement

হাসপাতালের চেয়ারম্যান অজয় স্বরূপ বিবৃতি দিয়ে জানিয়েছেন, ঠান্ডা এবং দূষণের জন্য সনিয়ার শ্বাসকষ্টের সমস্যা সামান্য বেড়েছিল। তাই সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে বর্ষীয়ান নেত্রীকে ভর্তি করানো হয়েছিল। চিকিৎসার সময় সংক্রমণও ধরা পড়েছিল। অ্যান্টিবায়োটিক দিয়ে তাঁর চিকিৎসা করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, চিকিৎসায় ভাল সাড়া দিয়েছেন সনিয়া। কাজ দিয়েছে ওষুধেও। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মঙ্গলবার সকালে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তবে বাড়িতে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি।

Advertisement

চলতি বছরের জানুয়ারি মাসেও সর্দি-কাশির সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সনিয়াকে। গত বছরও একাধিক বার নানান শারীরিক সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৯ বছর বয়সি কংগ্রেসনেত্রী। ২০২২ সালে দু’বার করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement