Bengaluru Techies Death

ঘরের মধ্যে স্বামীর ঝুলন্ত দেহ, শোকে ১৭ তলা থেকে ঝাঁপ স্ত্রীর! বেঙ্গালুরুতে দুই তথ্যপ্রযুক্তি কর্মীর রহস্যমৃত্যু

জানা গিয়েছে, তেলঙ্গানার সিদ্দিপেটের বাসিন্দা ভানু চন্দর রেড্ডি পেশায় একজন সফ্‌টঅয়্যার ইঞ্জিনিয়ার। কর্মসূত্রে ছিলেন বেঙ্গালুরুতে। সোমবার নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ১৫:২৭
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

স্বামীর ঝুলন্ত দেহ দেখে নিজেকে সামলে রাখতে পারেননি। স্বামীর দেহ উদ্ধারের কয়েক মুহূর্ত পরই ১৭ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন স্ত্রীও। স্বামী-স্ত্রী দু’জনেই তথ্যপ্রযুক্তি কর্মী। কর্মরত ছিলেন বেঙ্গালুরুতে।

Advertisement

জানা গিয়েছে, তেলঙ্গানার সিদ্দিপেটের বাসিন্দা ভানু চন্দর রেড্ডি পেশায় একজন সফ্‌টঅয়্যার ইঞ্জিনিয়ার। কর্মসূত্রে ছিলেন বেঙ্গালুরুতে। সোমবার নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তিনি। তাঁর স্ত্রী বিবি শাজিয়া সিরাজও বেঙ্গালুরুতে এক নামকরা তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করতেন। বাড়ি এসে স্বামীর ঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ হয় তাঁর। বার বার ডাকাডাকি করেও কোনও সাড়া মেলেনি। তখন ওই আবাসনের নিরাপত্তাকর্মী এবং প্রতিবেশীদের ডাকেন শাজিয়া।

সকলে মিলে এসে দরজা ধাক্কা মেরে ভেঙে ফেলেন। দেখেন ঘরের সিলিং থেকে ঝুলছে ভানুর দেহ। কয়েক মিনিটের মধ্যেই শাজিয়া আবাসনের ১৭ তলা থেকে ঝাঁপ দেন। পুলিশ দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কী কারণে ওই দম্পতি আত্মঘাতী হলেন, তার উত্তর খুঁজছেন তদন্তকারীরা। পরিবারের অভিযোগের ভিত্তিতে দু’টি পৃথক অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত করছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement