National

ফের হাসপাতালে ভর্তি সনিয়া গাঁধী

কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।তিনি ভাইরাল ফিভারে ভুগছেন বলে হাসপাতাল সূত্রের খবর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৬ ১৬:০৭
Share:

কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনি ভাইরাল ফিভারে ভুগছেন বলে হাসপাতাল সূত্রের খবর। নানা রকমের অসুস্থতার জেরে সংসদের চলতি অধিবেশনের বেশির ভাগ সময়েই সংসদে হাজির থাকতে পারেননি ৬৯ বছর বয়সী কংগ্রেস সভানেত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসীতে ভোটের প্রচারে গিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়ায় গত অগস্টে বেশ কয়েকটা সপ্তাহ হাসপাতালে কাটাতে হয়েছিল সনিয়াকে। গত মাসে এআইসিসি ‘সর্বসম্মতিতে’ এও সিদ্ধান্ত নেয়, অসুস্থ সনিয়ার স্থলাভিষিক্ত হবেন তাঁর ৪৬ বছর বয়সী পুত্র রাহুল। তবে ওই সিদ্ধান্ত কবে থেকে কার্যকর হবে, এআইসিসি-র তরফে তা জানানো হয়নি। ২০১৩ সাল থেকেই কংগ্রেসের সহ-সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন রাহুল।

Advertisement

আরও পড়ুুন- নোটবন্দির বদলা ভোটবন্দি: সপাকে পাশে নিয়ে লখনউ থেকে হুঙ্কার মমতার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement