SIR

চার রাজ্যে শুরু ভোটার তালিকার বিশেষ সংশোধন

কমিশনের নির্দেশ অনুযায়ী, ওড়িশা, মিজ়োরাম, সিকিম ও মণিপুরে ৩০ মে থেকে এনিউমারেশন পর্ব শুরু হয়েছে। যে সব ভোটারের পূরণ করা ফর্ম ২৮ জুন ২০২৬-এর মধ্যে সংশ্লিষ্ট ইআরও-র কাছে জমা পড়বে, তাঁদের নাম খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ০৯:২৯
Share:

—প্রতীকী চিত্র।

পাঁচ রাজ্যে ভোটপর্ব মিটতেই ওড়িশা, মিজ়োরাম, সিকিম এবং মণিপুরে বিশেষ নিবিড় সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর)-এর তৃতীয় পর্যায়ের গণনা বা এনিউমারেশন পর্ব শুরু করে দিল নির্বাচন কমিশন। তারা জানিয়েছে, এই বিশেষ সংশোধন কর্মসূচির মূল উদ্দেশ্য হল, কোনও যোগ্য নাগরিক যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়েন এবং কোনও অযোগ্য ব্যক্তি যাতে তালিকায় অন্তর্ভুক্ত না হন।

কমিশনের নির্দেশ অনুযায়ী, ওড়িশা, মিজ়োরাম, সিকিম ও মণিপুরে ৩০ মে থেকে এনিউমারেশন পর্ব শুরু হয়েছে। যে সব ভোটারের পূরণ করা ফর্ম ২৮ জুন ২০২৬-এর মধ্যে সংশ্লিষ্ট ইআরও-র কাছে জমা পড়বে, তাঁদের নাম খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। যে সব ভোটার নির্ধারিত সময়ের মধ্যে এনিউমারেশন ফর্ম জমা দিতে পারবেন না, তাঁরা দাবি ও আপত্তির নির্ধারিত সময়ে ঘোষণাপত্র-সহ ফর্ম-৬ জমা দিয়ে আবেদন করতে পারবেন। এনিউমারেশন পর্বে বিএলও-রা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ফর্ম দেবেন। ভোটাররা পূরণ করা ফর্ম বিএলও-র মাধ্যমে অথবা অনলাইনে জমা দিতে পারবেন। নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করতে আগ্রহীদের সুবিধার জন্য বাড়ি বাড়ি সমীক্ষার সময় বিএলও-দের কাছে অন্তত ৩০টি খালি ফর্ম-৬ এবং ঘোষণাপত্র রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এই প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলির আরও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে কমিশন স্বীকৃত রাজনৈতিক দলগুলির বুথ স্তরের এজেন্ট (বিএলএ)-দের প্রতি দিন সর্বাধিক ৫০টি ফর্ম সংগ্রহ করে খসড়া তালিকা প্রকাশের আগে বিএলও-দের হাতে জমা দেওয়ার অনুমতি দিয়েছে। জাতীয় ও রাজ্য স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে প্রয়োজনে আরও বেশি বিএলএ নিয়োগের পরামর্শও দেওয়া হয়েছে। কমিশনের মতে, এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকাকে আরও নির্ভুল এবং স্বচ্ছ করে তোলা সম্ভব হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন