Stone Pelting on Shatabdi Express

উত্তরপ্রদেশে আবার মোহন ভাগবতের ট্রেনের কামরা লক্ষ্য করে পাথর! ভাঙল জানলার কাচ, প্রশ্নে সঙ্ঘপ্রধানের সুরক্ষা

পুলিশি বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাটি বৃহস্পতিবার রাত পৌনে ৮টা নাগাদ ইটাওয়া–টুন্ডলা শাখার পেমেশ্বর গেট সেতুর কাছে ঘটে। ১২০০৩ আপ শতাব্দী এক্সপ্রেসের ই-১ কামরা লক্ষ্য করে পাথর ছোড়েন এক ব্যক্তি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ১২:৪৯
Share:

মোহন ভাগবত। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

উত্তরপ্রদেশে আরএসএসের প্রধান (সরসঙ্ঘচালক) মোহন ভাগবতের ট্রেনের কামরা লক্ষ্য করে আবার ছোড়া হল পাথর। পুলিশ জানিয়েছে, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ফিরোজাবাদ রেলওয়ে স্টেশনের কাছে লখনউ-দিল্লি শতাব্দী এক্সপ্রেসের একটি কামরা (কোচ) নিশানা করে বৃহস্পতিবার রাতে পাথর ছুড়েছেন। ওই কামরাতে সে সময় সফর করছিলেন ভাগবত।

Advertisement

পুলিশি বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাটি বৃহস্পতিবার রাত পৌনে ৮টা নাগাদ ইটাওয়া–টুন্ডলা শাখার পেমেশ্বর গেট সেতুর কাছে ঘটে। ১২০০৩ আপ শতাব্দী এক্সপ্রেসের ই-১ কামরা লক্ষ্য করে এলোপাথাড়ি পাথর ছোড়েন এক ব্যক্তি। ঘটনাচক্রে, ওই কামরাতেই কানপুর থেকে সওয়ার হয়েছিলেন সঙ্ঘপ্রধান। পাথরের আঘাতে কামরার একটি জানলার কাচ ক্ষতিগ্রস্ত হলেও ভাগবত সম্পূর্ণ অক্ষত রয়েছেন।

রেলওয়ে কর্মকর্তাদের সতর্কবার্তা পেয়ে এর পরেই ঘটনাস্থলে যান ফিরোজাবাদ জেলা পুলিশের সুপার আদিত্য লাংহে, আগ্রা রেলওয়ে পুলিশের সুপার অনিল ঝা এবং ফিরোজাবাদ নগর পুলিশের সুপার রবিশঙ্কর প্রসাদ-সহ ঊর্ধ্বতন পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারা। ট্রেনটিকে টুন্ডলা জংশনে কিছুক্ষণের জন্য থামিয়ে তল্লাশি চালানো হয়। এর পরে ভাগবতকে নিয়ে শতাব্দী এক্সপ্রেস দিল্লির উদ্দেশে রওনা দেয়। পুলিশ জানিয়েছে, হামলাকারীকে চিহ্নিত করতে গোটা এলাকার সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। চলতি বছরে এই নিয়ে দ্বিতীয় বার ভাগবতের ট্রেনে পাথর ছোড়া হল। গত ফেব্রিুয়ারিতে হরদই জেলায় বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া হয়েছিল। সে সময় ওই ট্রেনে ছিলেন সরসঙ্ঘচালক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement