Supreme Court Of India

ঘৃণাভাষণ: আইনে ফাঁক নেই, জানাল আদালত

ঘৃণাভাষণের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় বিভিন্ন রাজ্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পেশ হয়েছিল আদালত অবমাননার আর্জি। কিন্তু তা খারিজ করে শীর্ষ আদালত জানিয়েছে, এ ক্ষেত্রে আইনসভার তৈরি আইনে কোনও ফাঁক নেই।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ০৮:৪৩
Share:

— প্রতীকী চিত্র।

ঘৃণাভাষণ নিয়ে একাধিক আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, বর্তমান ফৌজদারি আইনে এই অপরাধের মোকাবিলা করার যথেষ্ট ব্যবস্থা রয়েছে।

ঘৃণাভাষণের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় বিভিন্ন রাজ্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পেশ হয়েছিল আদালত অবমাননার আর্জি। কিন্তু তা খারিজ করে শীর্ষ আদালত জানিয়েছে, এ ক্ষেত্রে আইনসভার তৈরি আইনে কোনও ফাঁক নেই। তাই সংশ্লিষ্ট ব্যক্তিরা উপযুক্ত মঞ্চে এই অপরাধের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারেন। আদালত কোনও অপরাধের সংজ্ঞা তৈরি করতে পারে না। সেটা আইনসভার দায়িত্ব।

কোভিড অতিমারির সময়ে ‘করোনা জেহাদ’, ‘সুদর্শন টিভি’-তে সম্প্রচারিত ‘ইউপিএসসি জেহাদ’ বা ধর্ম সংসদের জমায়েতে ঘৃণাভাষণ নিয়ে অভিযোগ পৌঁছে গিয়েছিল সুপ্রিম কোর্টে। কয়েকটি ক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপ করেছিল শীর্ষ আদালত।

কিন্তু বর্তমানে কোর্টের অবস্থান বদলেছে। শীর্ষ আদালতেরবক্তব্য, নয়া ফৌজদারি আইন বিএনএস ও বিএনএসএস-এ ঘৃণাভাষণের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার বিধান রয়েছে। এই বিষয়ে আইনসভার সদস্যেরা কোনও ফাঁক রাখেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন