Supreme Court of India

বিচারাধীন জামিন সংক্রান্ত মামলা সম্পর্কে জানতে চেয়ে হাই কোর্টগুলির কাছে রিপোর্ট চেয়ে পাঠাল শীর্ষ আদালত

বিচারপতির ডিভিশন বেঞ্চ পটনা হাই কোর্টের উদ্দেশে বলেছে, সেখানে জামিনের বিষয়গুলি জরুরি ভিত্তিতে তালিকাভুক্ত করা হচ্ছে না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৩৯
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

দেশের বিভিন্ন হাই কোর্টে যত জামিনের আর্জি-কেন্দ্রীক মামলা পড়ে রয়েছে তাঁর রিপোর্টে চেয়ে পাঠালো সুপ্রিম কোর্ট।

Advertisement

প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলিকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ হাই কোর্টগুলির রেজিস্ট্রার জেনারেলকে চলতি বছরের ১ জানুয়ারির পর দায়ের হওয়া নিয়মিত ও আগাম জামিনের আবেদন-সহ সমস্ত মামলার বিস্তারিত তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে।

ওই তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ পটনা হাই কোর্টের উদ্দেশে বলেছে, সেখানে জামিনের বিষয়গুলি জরুরি ভিত্তিতে তালিকাভুক্ত করা হচ্ছে না। ফলে আবেদনকারীরা ভিড় করছেন শীর্ষ আদালতে।

Advertisement

জামিনের বিষয় দ্রুত নিষ্পত্তি করার জন্য হাই কোর্টগুলিকে শীর্ষ আদালতের সঙ্গে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement