Ban on Cow Slaughter

গোহত্যা সম্পূর্ণ নিষিদ্ধ করতে মাদ্রাজ হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ তামিলনাড়ু সরকারের, দ্বারস্থ সুপ্রিম কোর্টের

গোহত্যা নিষিদ্ধ করার দাবি জানিয়ে গত মে মাসে কোয়েম্বত্তূরের এক বাসিন্দা কে সূর্য প্রশান্ত হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ১৩:২২
Share:

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তলপতি বিজয়। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গোহত্যা সম্পূর্ণ নিষিদ্ধকরণে মাদ্রাজ হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল তামিলনাড়ুর টিভিকে সরকার। প্রসঙ্গত, গত মে মাসে মাদ্রাজ হাই কোর্ট দুধ উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতির উন্নতির স্বার্থে ১৯৭৬ সালে জারি করা সরকারি আদেশ কার্যকর করে রাজ্য জুড়ে গরু ও বাছুর জবাইয়ের ওপর তাৎক্ষণিক সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে। এ বার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হল তামিলনাড়ু সরকার।

Advertisement

প্রসঙ্গত, গোহত্যা নিষিদ্ধ করার দাবি জানিয়ে গত মে মাসে কোয়েম্বত্তূরের এক বাসিন্দা কে সূর্য প্রশান্ত হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। তিনি আর্জি জানান, জনসমক্ষে গোহত্যা বন্ধ করা হোক। তাঁর সেই আবেদনে সাড়া দিয়ে সেই সময় বিচারপতি জি আর স্বামীনাথন এবং বিচারপতি ভি লক্ষ্মীনারায়ণের অবসরকালীন বেঞ্চ রাজ্যের মুখ্যসচিব এবং পুলিশের অতিরিক্ত ডিজি-কো (আইনশৃঙ্খলা) নির্দেশ দেন, এই নির্দেশ দ্রুত বলবৎ করতে হবে রাজ্যে। ভারতের সংবিধানের ৪৮ নম্বর অনুচ্ছেদে গোহত্যা নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, গোহত্যা কোনও বাধ্যতামূলক ধর্মীয় রীতি নয়।

মাদ্রাজ হাইকোর্টের এই নির্দেশের প্রেক্ষিতে তামিলনাড়ু সরকার সুপ্রিম কোর্টে আবেদন করেছে। রাজ্য সরকার জানিয়েছে, হাইকোর্টের নির্দেশটি স্ববিরোধী। প্রসঙ্গত, এই নিষেধাজ্ঞার আগে তামিলনাড়ু প্রাণী সংরক্ষণ আইন, ১৯৫৮ অনুযায়ী শুধুমাত্র ১০ বছরের বেশি বয়সি বা প্রজনন ও কৃষিকাজের জন্য স্থায়ী ভাবে অনুপযুক্ত এবং অসুস্থ গবাদি পশুদেরই নির্দিষ্ট জবাইখানায় কাটার অনুমতি ছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement