Bihar Rape Case

মাদক খাইয়ে বার বার ধর্ষণ, অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় গর্ভপাতও করানো হয়! সেই ‘ধর্ষক’কেই বিয়ে করতে চেয়ে থানায় কিশোরী!

পুলিশ সূত্রে খবর, কিশোরী একটি শপিং মলে কাজ করত। পরিবারে অভাব, তাই একপ্রকার বাধ্য হয়েই কাজে নামতে হয় তাকে। সমাজমাধ্যমে এক যুবকের সঙ্গে পরিচয় হয় তার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ১২:৩১
Share:

প্রতীকী ছবি।

মাদক খাইয়ে কিশোরীকে বার বার ধর্ষণের অভিযোগ উঠল বিহারের মুজফ্‌ফরপুরে। অভিযোগ, কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় জোর করে গর্ভপাতও করানো হয়। এ বার সেই ‘ধর্ষক’কেই বিয়ে করতে চেয়ে পুলিশের দ্বারস্থ হল কিশোরী। পুলিশ সূত্রে খবর, অভিযোগপত্রে কিশোরী তাদের কাছে এমনই আর্জি জানিয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, কিশোরী একটি শপিং মলে কাজ করত। পরিবারে অভাব, তাই একপ্রকার বাধ্য হয়েই কাজে নামতে হয় তাকে। সমাজমাধ্যমে এক যুবকের সঙ্গে পরিচয় হয় তার। ঘটনাচক্রে, ওই যুবক পাশেরই একটি শপিং মলে কাজ করতেন। দু’জনের মধ্যে আলাপ থেকে ঘনিষ্ঠতা বাড়ে। কিশোরীর অভিযোগ, ওই যুবক তাঁর জন্মদিনের পার্টিতে ডাকেন। তার পর নরম পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে খাওয়ানো হয়। অচৈতন্য হয়ে পড়লে তাকে ধর্ষণ করা হয়।

নির্যাতিতার আরও অভিযোগ, তাকে বিয়ের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। কিন্তু প্রতিশ্রুতির নামে তাকে ব্ল্যাকমেল করা শুরু করেন অভিযুক্ত। তাকে বার বার ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় কিশোরীকে জোর করে গর্ভপাতও করা হয় বলে অভিযোগ। পুলিশের দ্বারস্থ হয়ে যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা করে কিশোরী। শুধু তা-ই নয়, অভিযুক্ত যুবক যাতে তাঁকে বিয়ে করেন, সেই ব্যবস্থা করার জন্য পুলিশের কাছে আর্জি জানিয়েছে কিশোরী। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement