India's Cheetah Project

চিতার সংখ্যা বাড়ল ভারতে, কুনোয় তিনটি শাবকের জন্ম দিল গামিনী! সুখবর জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকা থেকে ১২টি চিতাকে কুনোয় আনা হয়েছিল। সেই সময় দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসা চিতা গামিনী তিনটি শাবকের জন্ম দিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৬
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে জন্ম নিল তিনটি চিতাশাবক। বুধবার এই খবর জানিয়েছেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব। বুধবার থেকে ভারতে চিতার সংখ্যা বেড়ে ৩৮ হল।

Advertisement

২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকা থেকে ১২টি চিতাকে কুনোয় আনা হয়েছিল। সেই সময় দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসা চিতা গামিনী তিনটি শাবকের জন্ম দিয়েছে। দক্ষিণ আফ্রিকার এই চিতাটি দ্বিতীয় বারের জন্য শাবক প্রসব করল।

সুসংবাদ জানিয়ে বুধবার কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র বলেন, “কুনো এবং ভারতের জন্য এটা একটা গর্বের মুহূর্ত। আশা করা যায় গামিনী এবং তার সন্তানেরা শক্তিশালী হবে এবং দেশের চিতা প্রকল্পকে জোরদার করবে।”

Advertisement

২০২২ সালের সেপ্টেম্বরে নামিবিয়া থেকে পাঁচটি স্ত্রী এবং তিনটি পুরুষ চিতা আনা হয়েছিল কুনো জাতীয় উদ্যানে। স্বপ্নের চিতা প্রকল্পের উদ্বোধন করে মোদী বলেছিলেন, ‘ঐতিহাসিক দিন’। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকা থেকে আরও ১২টি চিতা আনা হয়েছিল কুনোয়। তার পর বেশ কয়েকটি চিতার মৃত্যুতে প্রধানমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্প নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement