News Of The Day

জরুরি বৈঠকে কংগ্রেস, আলোচনা কী নিয়ে। শুরু বিশ্বকাপ ফুটবল। অভিষেক কি রক্ষাকবজ পাবেন। আর কী নজরে

আজ দিল্লিতে জরুরি বৈঠক ডেকেছে কংগ্রেস হাই কমান্ড। দিল্লির ইন্দিরা ভবনে এই বৈঠকে নেতৃত্ব দেবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে।দলের সব সাধারণ সম্পাদক এবং প্রদেশ সভাপতিদের থাকতে বলা হয়েছে বৈঠকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ০৭:৫৮
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

আজ দিল্লিতে জরুরি বৈঠক ডেকেছে কংগ্রেস হাই কমান্ড। দিল্লির ইন্দিরা ভবনে এই বৈঠকে নেতৃত্ব দেবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে।দলের সব সাধারণ সম্পাদক এবং প্রদেশ সভাপতিদের থাকতে বলা হয়েছে বৈঠকে। কী নিয়ে এই বৈঠক, তা এখনও স্পষ্ট নয়। কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল জানিয়েছেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য এই বৈঠক ডাকা হয়েছে। ঘটনাচক্রে, গত মঙ্গলবার মমতা-সনিয়া বৈঠক হয়েছে। বুধবার রাহুলের সঙ্গে বৈঠক করেছেন অভিষেক। আবার রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী মীনাক্ষী নটরাজনের মনোনয়ন বাতিল হওয়াকে কেন্দ্র করেও বিতর্ক দানা বেঁধেছে। এ অবস্থায় বৈঠকে কী কী বিষয় উঠে আসে, সে দিকে নজর থাকবে।

প্রতীক্ষার অবসান। আজ থেকে শুরু হয়ে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল। চার বছর ধরে অপেক্ষা করে থাকেন বিশ্বের ফুটবলপ্রেমীরা। প্রথম ম‍্যাচে নামছে তিন আয়োজক দেশের অন্যতম মেক্সিকো। বিপক্ষে দক্ষিণ আফ্রিকা। খেলা রাত ১২:৩০ থেকে। তার আগে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। এখানে গাইবেন শাকিরা। এই অনুষ্ঠান রাত ১০:৩০ থেকে। খেলা দেখা যাবে ইউনাইট৮ স্পোর্টস চ‍্যানেল ও জি৫ অ‍্যাপে। কাল সকাল ৭:৩০ থেকে রয়েছে দক্ষিণ কোরিয়া-চেকিয়া ম‍্যাচ।

Advertisement

গত কয়েক দিনের টানা গরমের পর বুধবার বিকেলে অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে কলকাতা ও শহরতলিতে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন এমন ঝড়বৃষ্টি চলবে। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তার ফলে কমতে পারে তাপমাত্রাও। এ ছাড়া, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

দলের বিধায়কদের সই জাল করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। ওই ঘটনায় তদন্ত শুরু করেছে সিআইডি। অভিষেককে তলব করেছে রাজ্যের তদন্তকারী সংস্থা। মঙ্গলবারও তাঁকে তলব করা হয়। গ্রেফতারি এড়াতে রক্ষাকবচ চেয়ে হাই কোর্টে মামলা করেছেন তৃণমূল সাংসদ। আজ বিচারপতি কৌশিক চন্দের এজলাসে ওই মামলার শুনানি হতে পারে। সেখানে কী হয় সে দিকে নজর থাকবে।

তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের বিরোধী দলনেতার মর্যাদা দিয়েছেন বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু। স্পিকারের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা করেছেন বালিগঞ্জের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর বক্তব্য, দলের বহিষ্কৃত বিধায়ককে কী ভাবে বিরোধী দলনেতা করা হল? আজ বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে ওই মামলার শুনানি রয়েছে। বিকেল ৩টে নাগাদ শুনানি হবে। আজ নজর থাকবে ওই মামলায় আদালত কী জানায় সে দিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement