COVID 19

Covid 19: করোনা পরীক্ষার ফল নেগেটিভ হওয়ার ৩ দিনের মাথায় মৃত্যু মেরঠের যমজ ভাইয়ের

চিকিৎসরা জানিয়েছেন, করোনা সেরে যাওয়ার পরেও অসুখ ছিল ভিতরে ভিতরে, তাতেই মৃত্যু হয়েছে দু’জনের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ মে ২০২১ ১৩:১৯
Share:

সংগৃহীত ছবি

এক দিনের ব্যবধানে করোনায় যমজ ভাইয়ের মৃত্যু মেরঠে। দু’জনেই প্রথমে করোনা আক্রান্ত হয়েছিলেন। তারপর তাঁদের রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু সুস্থ হওয়ার পথেই হঠাৎ একদিনের ব্যবধানে মৃত্যু হল দু’জনের। পরিবার এখন শোকে দিশাহারা। চিকিৎসরা জানিয়েছেন, করোনা সেরে যাওয়ার পরেও অসুখ ছিল ভিতরে ভিতরে, তাতেই মৃত্যু হয়েছে দু’জনের।

Advertisement

ভার্গিস গ্রেগরি ও রলফ্রেড গ্রেগরির বয়স হয়েছিল ২৪ বছর। একদিনের মাথায় করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। ১ মে দু’জনকেই ভর্তি করানো হয় আনন্দ হাসপাতালে। সেখানে চিকিৎসা চলছিল। ১০ মে দু’জনের রিপোর্ট নেগেটিভ আসে। হাসপাতাল থেকে বাড়িও ফিরে এসেছিলেন তাঁরা।

তারপর এক ভাইয়ের সামান্য শ্বাসকষ্ট শুরু হয়। ১৩ মে হঠাৎই দ্রুত শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। সে দিনই রাত ১১টা নাগাদ প্রয়াত হন এক ভাই। পরের দিন থেকে আরও এক ভাইয়ের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। ১৪ মে প্রয়াত হন তিনিও। চিকিৎসকরা জানিয়েছেন, করোনা থেকে সেরে উঠলেও ফুসফুসে ভয়ঙ্কর ভাবে সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। সেই কারণেই মৃত্যু হয়েছে দু’জনের। পরিবারের আরও এক সন্তান এখন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement