MACT compensation

গাড়ি দুর্ঘটনায় ক্ষতিপূরণের টাকা পেতে আর কর দিতে হবে না! ঘোষণা বাজেটে, আগেই কেন্দ্রকে প্রস্তাব দেয় সুপ্রিম কোর্ট

গাড়ি দুর্ঘটনার ক্ষতিপূরণের টাকাকে ‘আয়’ হিসাবে বিবেচনা করা যায় কি না, তা নিয়ে অতীতে দীর্ঘ আলোচনা চলেছে। জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্তও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৩
Share:

গাড়ি দুর্ঘটনায় ক্ষতিপূরণ পেতে দিতে হবে না কর, সিদ্ধান্ত কেন্দ্রীয় বাজেটে। — প্রতীকী চিত্র।

সুপ্রিম কোর্ট আগেই বিবেচনা করে দেখতে বলেছিল। এ বার কেন্দ্রীয় বাজেটে সেই সিদ্ধান্ত নিয়ে নিল নরেন্দ্র মোদীর সরকার। গাড়ি দুর্ঘটনার ক্ষতিপূরণের টাকা পেতে আর কোনও কর দিতে হবে না। রবিবার কেন্দ্রীয় বাজেটে গাড়ি দুর্ঘটনার ক্ষতিপূরণকে করমুক্ত করে দেওয়া হয়েছে। আগামী ১ এপ্রিল (নতুন অর্থবর্ষ) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

Advertisement

১৯৮৮ সালের মোটর ভেইকেল আইন অনুসারে, গাড়ি দুর্ঘটনায় কারও মৃত্যু হলে ট্রাইবুনাল পরিবারের কাছে ক্ষতিপূরণ তুলে দেওয়ার নির্দেশ দিতে পারে। গাড়ি দুর্ঘটনায় কারও অঙ্গহানি বা কোনও প্রত্যঙ্গ স্থায়ী ভাবে বিকল হয়ে গেলেও ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারে ট্রাইবুনাল। তবে এই ক্ষতিপূরণের টাকাকে ‘আয়’ হিসাবে বিবেচনা করা যায় কি না, তা নিয়ে অতীতে দীর্ঘ আলোচনা চলেছে। এত দিন এই ক্ষতিপূরণের টাকা পুরোপুরি করমুক্ত ছিল না। পথ দুর্ঘটনায় ৫০ হাজার টাকার বেশি ক্ষতিপূরণের ক্ষেত্রে টিডিএস কাটা হত। নতুন অর্থবর্ষ থেকে তা আর কাটা হবে না। ট্রাইবুনালের নির্দেশে পাওয়া ক্ষতিপূরণের টাকাকে পুরোপুরি করমুক্ত করে দেওয়া হচ্ছে।

গাড়ি দুর্ঘটনায় ক্ষতিপূরণের টাকা পেতে কর ঘিরে ঝঞ্ঝাটের জল অতীতে সুপ্রিম কোর্ট পর্যন্তও গড়িয়েছে। আইনি খবর পরিবেশনকারী ওয়েবসাইট ‘লাইভ ল’ জানাচ্ছে, ২০২৪ সালে সুপ্রিম কোর্ট ক্ষতিপূরণের টাকার জন্য টিডিএস কাটা নিয়ে কেন্দ্র এবং আয়কর দফতরের বক্তব্য জানতে চেয়েছিল। অতীতে রূপেশ রেশমিকান্ত শাহ বনাম কেন্দ্রীয় সরকারের এক মামলায় বম্বে হাই কোর্টও এই নিয়ে প্রশ্ন তুলেছিল। ওই মামলায় আদালত জানিয়েছিল, ক্ষতিপূরণের দাবি করা থেকে সেই টাকা পাওয়া পর্যন্ত জমা সুদকে মামলাকারীর ‘আয়’ হিসাবে গণ্য করা যাবে না।

Advertisement

কেন্দ্রের বাজেটে বলা হয়েছে, দুর্ঘটনার শিকার হওয়া ব্যক্তি এবং তাঁর পরিবারের দুর্ভোগ কমানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানানো হয়েছে, ক্ষতিপূরণের টাকা বা সেটি আবেদনকারীর কাছে না যাওয়া পর্যন্ত জমা সুদের উপর কোনও কর নেওয়া হবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement