Tamil Nadu Assembly Election 2026

কংগ্রেসের পাশাপাশি সমর্থন করল বাম দলগুলিও, অবশেষে সরকার গঠনের জাদুসংখ্যা পেলেন তামিলনাড়ুর বিজয়

টিভিকে সূত্রে খবর, শুক্রবার বিকেলেই তামিলনাড়ুর লোকভবনে গিয়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের সঙ্গে দেখা করবেন বিজয়। সেখানেই তিনি সরকার গঠনের দাবি জানাবেন। রাজভবন থেকে বেরিয়ে যৌথ সাংবাদিক বৈঠক করতে পারেন টিভিকে, কংগ্রেস এবং দুই বাম দলের নেতারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ১৬:৩৯
Share:

অবশেষে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় জাদুসংখ্যা বা ম্যাজিক ফিগার পেলেন ‘থলপতি’ বিজয়। বিজয়ের দল টিভিকে-র একটি সূত্র মারফত জানা গিয়েছে, কংগ্রেস, ভিসিকে-র পাশাপাশি দুই বাম দল সিপিএম এবং সিপিআই সমর্থন দেওয়ার কথা জানিয়েছে। এই চার দলের সমর্থন পেলে বিজয় অনায়াসে জাদুসংখ্যা পেয়ে যাবেন।

Advertisement

টিভিকে সূত্রে খবর, শুক্রবার বিকেলেই তামিলনাড়ুর লোকভবনে গিয়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের সঙ্গে দেখা করবেন বিজয়। সেখানেই তিনি সরকার গঠনের দাবি জানাবেন। রাজভবন থেকে বেরিয়ে যৌথ সাংবাদিক বৈঠক করতে পারেন টিভিকে, কংগ্রেস এবং দুই বাম দলের নেতারা।

২৩৪ আসনবিশিষ্ট তামিলনাড়ু বিধানসভায় ১০৭টি আসনে জয়ী হয়েছে টিভিকে। সরকার গঠনের জন্য মোট ১১৮ জন বিধায়কের সমর্থন প্রয়োজন। কংগ্রেসের পাঁচ জন, ভিসিকের দু’জন, সিপিএমের দু’জন এবং সিপিআই-এর দু’জন বিধায়ক টিভিকে-কে সমর্থন জানাচ্ছেন বলে খবর।

Advertisement

এর আগে একক বৃহত্তম দল হিসাবে তামিলনাড়ুর রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনে আর্জি জানিয়েছিলেন বিজয়। কিন্তু রাজ্যপাল স্পষ্ট জানিয়ে দেন, আগে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে টিভিকে-কে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement