Operation Sindoor

‘ভারত পরমাণু হুমকির পরোয়া করে না, আমরা চূড়ান্ত প্রত্যাঘাতে প্রস্তুত’, পাকিস্তানকে হুঁশিয়ারি সেনাকর্তার

সেনার পশ্চিমাঞ্চলীয় কমান্ডের প্রধান (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল মনোজ কুমার কাটিয়ারের দাবি, ‘অপারেশন সিঁদুর’-পর্বে ভারতীয় সেনার হামলার মুখে দিশাহারা পাকিস্তান মরিয়া হয়ে যুদ্ধবিরতি চেয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৭
Share:

লেফটেন্যান্ট জেনারেল মনোজকুমার কাটিয়ার। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পাকিস্তানের তরফে পরমাণু হামলার হুমকি দেওয়া হলেও ভারত তাকে গুরুত্ব দেয় না। বৃহস্পতিবার এই দাবি করেছেন সেনার পশ্চিমাঞ্চলীয় কমান্ডের প্রধান (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল মনোজ কুমার কাটিয়ার। তিনি বলেন, ‘‘আমাদের সেনা ভবিষ্যতের আকস্মিক পরিস্থিতিতে নির্ণায়ক প্রত্যাঘাতের জন্য পুরোপুরি প্রস্তুত। পরমাণু হুমকির সামনে ভারত পিছিয়ে আসবে না।’’

Advertisement

লেফটেন্যান্ট জেনারেল মনোজ কুমার কাটিয়ারের দাবি, ‘অপারেশন সিঁদুর’-পর্বে ভারতীয় সেনার হামলার মুখে দিশাহারা পাকিস্তান মরিয়া হয়ে যুদ্ধবিরতি চেয়েছিল এবং সে কারণেই পরমাণু হামলার হুমকি দিয়েছিল। তিনি বলেন, ‘‘ওরা (পাকিস্তান) বলেছিল, যদি পাতালে যেতে হয় সঙ্গে করে অর্ধেক পৃথিবীকে নিয়ে যাবে।’’ এর পরেই তাঁর মন্তব্য, ‘‘এ বার আমরা অতীতের তুলনায় আরও ভাল ভাবে প্রস্তুত। আমাদের ভবিষ্যতের পরিকল্পনাও স্পষ্ট।’’ সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ‘অপারেশন সিঁদুর ২.০’ আরও ভয়ঙ্কর হবে।

পাকিস্তানের সেনাকর্তারা সে দেশের জনগণের মধ্যে প্রাসঙ্গিক থাকার জন্য ভারতের বিরুদ্ধে যুদ্ধের জিগির উস্কে দেন বলেও অভিযোগ করেন পশ্চিমাঞ্চলীয় সেনাপ্রধান। প্রসঙ্গত, গত অগস্টে আমেরিকা সফরে গিয়ে ফ্লরিডার টাম্পায় শিল্পপতি আদনান আসাদ আয়োজিত নৈশভোজে যোগ দিয়েছিলেন পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। সেখানে তিনি বলেছিলেন, ‘‘আমরা একটি পরমাণু শক্তিধর দেশ। যদি মনে হয় আমরা ধ্বংসের পথে এগোচ্ছি, তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে আমরা ধ্বংস হব।’’ অপারেশন সিঁদুর-এর পর ভারত একতরফা ভাবে সিন্ধু জলবণ্টন যুক্তি স্থগিত করেছে বলে অভিযোগ করে ওই হুমকি দিয়েছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement