আচার্যর বিরুদ্ধে

অসমের ভারপ্রাপ্ত রাজ্যপাল পদ্মনাভ বালকৃষ্ণ আচার্যের অপসারণ চেয়ে শুক্রবার রাজ্যে ১০ মানুষের মিছিল বের করতে চলেছে কংগ্রেস। আচার্য সম্প্রতি মন্তব্য করেন, ‘হিন্দুস্তান হিন্দুদের জায়গা। পাকিস্তান বা বাংলাদেশের হিন্দুরা অত্যাচারিত হলে নিশ্চিন্তে ভারতে আসতে পারেন।

Advertisement
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৫ ০৩:১৭
Share:

অসমের ভারপ্রাপ্ত রাজ্যপাল পদ্মনাভ বালকৃষ্ণ আচার্যের অপসারণ চেয়ে শুক্রবার রাজ্যে ১০ মানুষের মিছিল বের করতে চলেছে কংগ্রেস। আচার্য সম্প্রতি মন্তব্য করেন, ‘হিন্দুস্তান হিন্দুদের জায়গা। পাকিস্তান বা বাংলাদেশের হিন্দুরা অত্যাচারিত হলে নিশ্চিন্তে ভারতে আসতে পারেন। ভারতে কোনও মুসলিম নিজেকে অত্যাচারিত মনে করলে স্বচ্ছন্দে পাকিস্তান বা বাংলাদেশে চলে যেতে পারেন।’’ ওই মন্তব্যের প্রতিবাদে এ দিন সাংবাদিক সম্মেলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অঞ্জন দত্ত। তিনি বলেন, ‘‘অসমের বহু ভাষা ও ধর্মের মানুষের বাস। এমন রাজ্যপাল থাকা এই রাজ্যের পক্ষে বিপজ্জনক।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement