ইস্তফা দিলেন পেমা

অপসারণের সুযোগ না দিয়ে নিজেই মুখ্যমন্ত্রীর কাছে ইস্তফা পত্র পাঠিয়ে দিলেন অরুণাচল প্রদেশের পর্যটন ও গ্রামোন্নয়ন মন্ত্রী পেমা খাণ্ডু। ২০১১ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় মুখ্যমন্ত্রী দোর্জি খান্ডুর মৃত্যুর পরে অস্থায়ী ভাবে রাজ্যের ভার নেন জারবম গামলিন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৫ ০৩:৩৮
Share:

অপসারণের সুযোগ না দিয়ে নিজেই মুখ্যমন্ত্রীর কাছে ইস্তফা পত্র পাঠিয়ে দিলেন অরুণাচল প্রদেশের পর্যটন ও গ্রামোন্নয়ন মন্ত্রী পেমা খাণ্ডু। ২০১১ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় মুখ্যমন্ত্রী দোর্জি খান্ডুর মৃত্যুর পরে অস্থায়ী ভাবে রাজ্যের ভার নেন জারবম গামলিন। দোর্জি খান্ডুর ছেলে পেমা বাবার আসন থেকে জেতেন। সে বছর মুখ্যমন্ত্রী হন টুকি। পেমা মন্ত্রিত্ব পান। সম্প্রতি টুকি মন্ত্রী সভা থেকে বিরোধী গোষ্ঠীর চার মন্ত্রী চাওনা মেইন, কুমার ওয়াই, ওয়াংলিং লোয়াংডং ও কামলুং মোসাংকে সরিয়ে দেন। পেমাও ছিলেন বিরোধীদের দলে। আজ টুকিকে পদত্যাগ পত্র পাঠিয়ে পেমা বিবৃতি দেন, টুকির অযোগ্য নেতৃত্বে সরকারের অবস্থা শোচনীয়। রাজকোষ শূন্য। এই অবস্থায় মানুষের জন্য কাজ করা অসম্ভব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement