IIM Calcutta BoG Chairman

ইউজিসি-র প্রাক্তন চেয়ারম্যান এম জগদেশ কুমার হলেন আইআইএম বোর্ড অফ গভর্নরস-এর প্রধান

শ্রীকৃষ্ণ জি কুলকারনির পদত্যাগের পরই নিয়োগ করা হয় মামিডালা জগদেশ কুমারকে। আগামী চার বছর অথবা জগদেশ কুমারের ৭০ বছর বয়স পর্যন্ত মেয়াদ থাকবে চাকরির।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ১৫:২২
Share:

আইআইএম ক্যালকাটার বোর্ড অফ গভর্নরস-এর দায়িত্ব দেওয়া হল এম জগদেশ কুমারকে। ছবি: সংগৃহীত।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান মামিডালা জগদেশ কুমার নিযুক্ত হলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) ক্যালকাটা-এর বোর্ড অফ গভর্নরস-এর প্রধান। শ্রীকৃষ্ণ জি কুলকারনির পদত্যাগের পরই নিয়োগ করা হয় জগদেশ কুমারকে।

Advertisement

আইআইএম ক্যালকাটার পরিচালক অধ্যাপক আলোককুমার রায় বলেছেন, ‘‘আমরা মনে করি শিক্ষাক্ষেত্রে এম জগদেশ কুমারের নেতৃত্ব এবং বিস্তৃত অভিজ্ঞতা আমাদের প্রতিষ্ঠানের ক্ষেত্রে পথপ্রদর্শক হবে।” পিটিআই সূত্রের খবর, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-এর অনুমোদনের পরই কার্যকর হয়েছে নিয়োগ প্রক্রিয়া। আগামী চার বছর অথবা জগদেশ কুমারের ৭০ বছর বয়স পর্যন্ত মেয়াদ থাকবে চাকরির।

এর আগে জগদেশ কুমার জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে অধ্যাপক হিসাবে কাজ করেছেন।

Advertisement

সম্প্রতি তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন। জওহর লাল নেহরু বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন অবশ্য তাঁর বিরুদ্ধে শিক্ষায় গৈরিকীকরণের অভিযোগ উঠেছিল।

সাধারণত, আইআইএম প্রতিষ্ঠানের বোর্ড অফ গভর্নরস-ই হল সর্বোচ্চ কর্তৃত্ব। এই বোর্ডে বিশিষ্ট শিক্ষাবিদ এবং সরকারি প্রতিনিধিরা থাকেন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (সংশোধনী) নিয়ম, ২০২৩ অনুযায়ী, রাষ্ট্রপতি সম্পূর্ণ ক্ষমতা রাখেন বোর্ড অফ গভর্নরসের চেয়ারপারসনকে মনোনয়ন করার। এ ছাড়াও রাষ্ট্রপতির আইআইএম-এর অন্য বিশেষ দিকগুলির সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement