সোমবার সংসদীয় মন্ত্রী বেঙ্কাইয়া নায়ডুর বাড়িতে এনডিএ শরিকদের নিয়ে বৈঠক করলেন অমিত শাহ। অকালি নেতা সুখবীর সিংহ বাদল, শিবসেনার সঞ্জয় রাউতও উপস্থিত ছিলেন সেখানে। সাধারণত সংসদ অধিবেশনের দু’-এক দিন আগে শরিকদের সঙ্গে আলোচনায় বসে বিজেপি। এ বারে তা শুরু হল অনেকটা আগেই।