আমদানি শুল্কে ছাড় তুলে দেওয়ায় ক্যানসার, হিমোফেলিয়ার মতো রোগে জীবনদায়ী ওষুধের দাম বাড়তে চলেছে। কেন্দ্রের যুক্তি, দেশে ওষুধের উৎপাদন বাড়িয়ে নরেন্দ্র মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’-র স্বপ্নকে বাস্তবায়িত করতেই এই পদক্ষেপ। আশঙ্কা, এর ফলে ক্যানসার, এডস, কিডনিতে পাথর, হাড়ের অসুখের রোগীরা বিশেষ অসুবিধায় পড়তে পারেন।