কমলো পেট্রোল, ডিজেলের দাম

বিশ্ব বাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশে ফের কমলো পেট্রোল, ডিজেলের দর। কলকাতায় পেট্রোপণ্য দু’টির দর কমেছে লিটারে ৪০ পয়সা। পেট্রোলের দাম দাঁড়িয়েছে লিটারে ৬৫.৫৩ টাকা। আর ডিজেলের ৪৯.৭০ টাকা। মঙ্গলবার মধ্যরাত্রি থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৫ ০৩:১৪
Share:

বিশ্ব বাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশে ফের কমলো পেট্রোল, ডিজেলের দর। কলকাতায় পেট্রোপণ্য দু’টির দর কমেছে লিটারে ৪০ পয়সা। পেট্রোলের দাম দাঁড়িয়েছে লিটারে ৬৫.৫৩ টাকা। আর ডিজেলের ৪৯.৭০ টাকা। মঙ্গলবার মধ্যরাত্রি থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। শিল্প মহল সূত্রে খবর, ভারত বিশ্ব বাজার থেকে যে অশোধিত তেল কেনে, তার দাম দাঁড়িয়েছে ১১ বছরে সর্বনিম্ন। কিন্তু অন্য দিকে ডলারের সাপেক্ষে কমেছে টাকার দর। এ সবের জেরে ২ টাকা করে দাম কমানোর কথা হলেও, কেন্দ্র ফের উৎপাদন শুল্ক বাড়াতে পারে বলে ইঙ্গিত মিলেছে। সেই কারণেই এখন খুব বেশি দাম কমানোর সিদ্ধান্ত নেয়নি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement