ঘোড়সওয়ার তেজপ্রতাপ

বিহারের দূষণ নিয়ন্ত্রণ করতে সহজ উপায় বাতলে দিলেন লালুপ্রসাদের বড় ছেলে তেজপ্রতাপ যাদব। তিনি বলেন, ‘‘ঘোড়ায় চেপে যাতায়াত করলে দূষণ কমবে।’’ নিজেও ঘোড়ায় চেপে ঘুরেছেন। শনিবার বিহার মিলিটারি পুলিশের কাছ থেকে ঘোড়া চেয়ে নিয়ে এসেছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৫ ০৩:০২
Share:

বিহারের দূষণ নিয়ন্ত্রণ করতে সহজ উপায় বাতলে দিলেন লালুপ্রসাদের বড় ছেলে তেজপ্রতাপ যাদব। তিনি বলেন, ‘‘ঘোড়ায় চেপে যাতায়াত করলে দূষণ কমবে।’’ নিজেও ঘোড়ায় চেপে ঘুরেছেন। শনিবার বিহার মিলিটারি পুলিশের কাছ থেকে ঘোড়া চেয়ে নিয়ে এসেছিলেন। তাতে চেপে ১০ সার্কুলার রোডের বাড়ি থেকে ৫ দেশরত্ন মার্গের বাড়ি পর্যন্ত যান তিনি। সেখান থেকে অবশ্য গাড়িতে চেপেই বাড়ি ফেরেন তেজপ্রতাপ। তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement