ছিটমহলের প্যাকেজে অনুমোদন

বাংলাদেশের সঙ্গে ছিটমহল বিনিময়ের পরে সে দেশ থেকে আসা ৯৫০ জনের জন্য পুনর্বাসন প্যাকেজে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এ জন্য ১০৭ কোটি ৪৯ লক্ষ টাকা সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে।

Advertisement
শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৫ ০৩:৩৯
Share:

বাংলাদেশের সঙ্গে ছিটমহল বিনিময়ের পরে সে দেশ থেকে আসা ৯৫০ জনের জন্য পুনর্বাসন প্যাকেজে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এ জন্য ১০৭ কোটি ৪৯ লক্ষ টাকা সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে। একই সঙ্গে কোচবিহারের সাবেক বাংলাদেশি ছিটমহলগুলিতে পরিকাঠামো উন্নয়নে ৮৯৮ কোটি ৫০ লক্ষ টাকার প্যাকেজেও বুধবার অনুমোদন দেওয়া হয়েছে। রাজ্যের পাঠানো দু’টি প্রস্তাব থেকেই কেন্দ্র এই প্যাকেজ তৈরি করেছে। কেন্দ্রের টাকায় রাজ্য সরকারেরই বিভিন্ন দফতর উন্নয়নের কাজ করবে। এ জন্য তিন থেকে পাঁচ বছর সময় বেঁধে দেওয়া হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement