জিতল তারাপুর

নিজেদের প্রথম ম্যাচেই জয় ঘরে তুলল তারাপুর অ্যাথলেটিক ক্লাব। বাংলাদেশের সিলেট একাদশের বিরুদ্ধে। ৪-২ গোলে। ক্যাপ্টেন এম এন গুপ্ত ফুটবল টুর্নামেন্টে আজ ছিল তৃতীয় ম্যাচ। প্রথমার্ধে রিয়াজুল করিমের একমাত্র গোলে সিলেটই এগিয়ে ছিল। এরপর বৃষ্টির জন্য ৩৭ মিনিট খেলা বন্ধ থাকে। ফের খেলা শুরু হলে বাংলাদেশের খেলোয়াড়রা ছন্দ ধরে রাখতে পারেননি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ০২:৪৭
Share:

নিজেদের প্রথম ম্যাচেই জয় ঘরে তুলল তারাপুর অ্যাথলেটিক ক্লাব। বাংলাদেশের সিলেট একাদশের বিরুদ্ধে। ৪-২ গোলে। ক্যাপ্টেন এম এন গুপ্ত ফুটবল টুর্নামেন্টে আজ ছিল তৃতীয় ম্যাচ। প্রথমার্ধে রিয়াজুল করিমের একমাত্র গোলে সিলেটই এগিয়ে ছিল। এরপর বৃষ্টির জন্য ৩৭ মিনিট খেলা বন্ধ থাকে। ফের খেলা শুরু হলে বাংলাদেশের খেলোয়াড়রা ছন্দ ধরে রাখতে পারেননি। ডিফেন্সের দুর্বলতা ক্রমে তীব্র হয়। পরপর চার গোল করে তারাপুর। ব্রিন নারায়ণ জমাতিয়া, লালমানগেইন জুয়ালা, ভানলাল ভাকা ও মাননেইজি হালাম গোলচারটি করেন। উগান্ডার সানডে গোলদাতার তালিকায় নাম তুলতে না পারলেও তারাপুরের দু’টি গোল এসেছে তারই দৌলতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement