লেখিকা মালবিকা চৌধুরীর জীবনাবসান হয়েছে। রবিবার তিনি গুয়াহাটির বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮০ বছর। রেখে গিয়েছেন স্বামী ও দুই মেয়েকে। তাঁর বড় মেয়ে মধুমিতা চৌধুরী কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক। ছোট মেয়ে মিতালি আমেরিকায় থাকেন। মালবিকাদেবী গুয়াহাটিতে রামকৃষ্ণ মিশনের কাজকর্মের সঙ্গে জড়িত ছিলেন। বীরুবাড়ি সারদা সঙ্ঘের সম্পাদিকা ছিলেন।