উৎপাদন শুল্ক বাড়লেও, এখনই বাড়ছে না পেট্রোল-ডিজেলের দাম। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি ইঙ্গিত, শুল্ক বাড়লেও, তা আপাতত নিজেরাই পুষিয়ে দেবে তারা। ফলে বোঝা চাপবে না ক্রেতার ঘাড়ে। শুক্রবার রাতেই পেট্রোল ও ডিজেলে যথাক্রমে লিটারে ১.৬০ টাকা এবং ৪০ পয়সা উৎপাদন শুল্ক বাড়ানোর কথা জানিয়েছে কেন্দ্র। গত এক বছরে এই নিয়ে পাঁচ বার।