বেড়াতে এসে হত

বড়দিনের ছুটিতে অসমে ঘুরতে এসে দুর্ঘটনায় মারা গেলেন কানপুরের তরুণী অর্পিতা ভট্টাচার্য। পুলিশ জানিয়েছে, দিল্লিতে কর্মরত ইঞ্জিনিয়ার অর্পিতা হরিয়ানার পুজা বাগরি, মহারাষ্ট্রের বিনায়ক .যাদব ও উত্তরপ্রদেশের সৌরভ তিওয়ারির সঙ্গে অসম ও উত্তর-পূর্ব ঘুরতে এসেছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০১৬ ০৩:১৯
Share:

বড়দিনের ছুটিতে অসমে ঘুরতে এসে দুর্ঘটনায় মারা গেলেন কানপুরের তরুণী অর্পিতা ভট্টাচার্য। পুলিশ জানিয়েছে, দিল্লিতে কর্মরত ইঞ্জিনিয়ার অর্পিতা হরিয়ানার পুজা বাগরি, মহারাষ্ট্রের বিনায়ক .যাদব ও উত্তরপ্রদেশের সৌরভ তিওয়ারির সঙ্গে অসম ও উত্তর-পূর্ব ঘুরতে এসেছিলেন। বর্ষবরণের রাতে তেজপুর থেকে ফেরার সময় তাঁদের গাড়ি গুয়াহাটির নতুন ও পুরনো শরাইঘাট সেতুর ফাঁক দিয়ে নীচে ব্রহ্মপুত্রের বালিতে আছড়ে পড়ে। ঘটনাস্থলেই অর্পিতার মৃত্যু হয়। তাঁর সঙ্গীদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement