ভূমিকম্পে কাঁপল উত্তর-পূর্ব। উৎসস্থল ছিল করিমগঞ্জ জেলা। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ ভোর পৌনে ৪টে নাগাদ ১০-১২ সেকেন্ডের জন্য কেঁপে ওঠে উত্তর-পূর্বের কয়েকটি রাজ্য-সহ বাংলাদেশের কিছুটা অংশ। রিখটার স্কেলে ভূকম্পের মাত্রা ছিল ৪.৯। উৎসস্থল ছিল করিমগঞ্জ, মাটির ১৫ কিলোমিটার নীচে। প্রশাসনিক সূত্রে খবর, অসমের কিছু অংশ, মেঘালয়-সহ কয়েকটি রাজ্যে তা অনুভূত হয়। তবে, ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।