মোটরসাইকেল র‌্যালি হাফলঙে

শান্তির বার্তা ছড়াতে হাফলং থেকে শুরু হল মোটরসাইকেল র‍্যালি। আজ তাতে সামিল হন সরকারি কর্মচারী, ব্যবসায়ী, ছাত্ররা। ৪৩ আসাম রাইফেল্‌সের উদ্যোগে পাহাড়ে শান্তির বার্তা ছড়াতে ওই মোটরসাইকেল র‍্যালির আয়োজন করা হয়েছে। সঙ্গে রয়েছে সেনাবাহিনীর ২২ সেক্টর ও অসমের পর্যটন বিভাগ। এ দিন সকাল ৯টায় উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সামনে থেকে পতাকা দেখিয়ে র‍্যালি শুরুর সঙ্কেত দেন পার্বত্য পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য (সিইএম) নিরঞ্জন হোজাই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৬ ০৩:৩০
Share:

শান্তির বার্তা ছড়াতে হাফলং থেকে শুরু হল মোটরসাইকেল র‍্যালি। আজ তাতে সামিল হন সরকারি কর্মচারী, ব্যবসায়ী, ছাত্ররা।

Advertisement

৪৩ আসাম রাইফেল্‌সের উদ্যোগে পাহাড়ে শান্তির বার্তা ছড়াতে ওই মোটরসাইকেল র‍্যালির আয়োজন করা হয়েছে। সঙ্গে রয়েছে সেনাবাহিনীর ২২ সেক্টর ও অসমের পর্যটন বিভাগ। এ দিন সকাল ৯টায় উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সামনে থেকে পতাকা দেখিয়ে র‍্যালি শুরুর সঙ্কেত দেন পার্বত্য পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য (সিইএম) নিরঞ্জন হোজাই। সেনাবাহিনীর ২২ সেক্টরের ব্রিগেডিয়ার এস পি বিশ্ব রাও বলেন, ‘‘নতুন বছরে শান্তির বার্তা সকলের মধ্যে পৌঁছে দিতেই মোটরসাইকেল র‍্যালির আয়োজন করা হয়েছে।’’ তিনি জানান, পাহাড়ি এলাকায় শান্তি ও ঐক্যের বার্তা দিতেই এই উদ্যোগ। সেনাকর্তা জানান, হাফলং থেকে মোটরসাইকেল র‍্যালি এ দিনই উমরাংশু পৌঁছবে। সেখান থেকে আগামী কাল যাবে শিলং। তারপর শিলচর, মিজোরাম ঘুরে ফের তা ফিরবে হাফলঙে। তাতে সামিল হয়েছে ১৫ জন সওয়ারি। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক অমরেন্দ্র বড়ুয়াও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement