রাঁচিতে অঙ্কন প্রতিযোগিতা

ঝাড়খণ্ডের পর্যটনকে জনপ্রিয় করতে অভিনব উদ্যোগ নিল রাজ্য পর্যটন দফতর। পর্যটনের সঙ্গে সাধারণ মানুষকে সামিল করতে তারা ইন্ডিয়ান চেম্বার অফ কর্মাসের সঙ্গে যৌথ উদ্যোগে এক ‘বসে আঁকো’ প্রতিযোগিতার আয়োজন করল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৫ ০৩:০৪
Share:

ঝাড়খণ্ডের পর্যটনকে জনপ্রিয় করতে অভিনব উদ্যোগ নিল রাজ্য পর্যটন দফতর। পর্যটনের সঙ্গে সাধারণ মানুষকে সামিল করতে তারা ইন্ডিয়ান চেম্বার অফ কর্মাসের সঙ্গে যৌথ উদ্যোগে এক ‘বসে আঁকো’ প্রতিযোগিতার আয়োজন করল। আজ রাঁচির একটি হোটেলে স্কুল পড়ুয়া ও পেশাদার চিত্রশিল্পীরা ছবি আঁকলেন। বিষয় ছিল: ঝাড়খণ্ডের প্রাকৃতিক সৌর্ন্দয্য ও সংস্কৃতি। পর্যটন দফতরের ডিরেক্টর সুচিত্রা সিংহ বলেন, ‘‘প্রথম রাউন্ডে প্রচুর প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রাথমিক বাছাইয়ের পরে দু’টি বিভাগে ১০০ জন প্রতিযোগী আজ ছবি এঁকেছেন। বিজয়ীদের ছবি আগামী বছর পর্যটন দফতরের ক্যালেন্ডারে ছাপা হবে।’’ ইন্ডিয়ান চেম্বার অব কর্মাসের রিজিওনাল ডিরেক্টর দীপক ভট্টাচার্য বলেন, ‘‘এটি একটি অভিনব উদ্যোগ।’’ পর্যটন মন্ত্রী অজয় কুমার বাউরি বলেন, ‘‘ঝাড়খণ্ডের পর্যটন নিয়ে সরকারের নানা পরিকল্পনা আছে। পর্যটন স্থানগুলিতে শুধু বড় হোটেল করলেই হবে না। পরিকাঠামো গড়তে এলাকার মানুষকেও এগিয়ে আসতে হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement