রোজ ভ্যালির বিরুদ্ধে মামলা এ বার অসমে

সারদার মতো রোজভ্যালির বিরুদ্ধেও মামলা রুজু করল সিবিআই। রোজভ্যালি ছাড়াও সিলিকন, ইউরো গ্রুপ, প্রয়াগের মতো সংস্থার বিরুদ্ধে পাঁচটি মামলা রুজু হয়েছে অসমে। সিবিআইয়ের খবর, ওড়িশাতেও অভিযোগ আছে রোজ ভ্যালির বিরুদ্ধে।

Advertisement
শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৫ ০৩:০৫
Share:

সারদার মতো রোজভ্যালির বিরুদ্ধেও মামলা রুজু করল সিবিআই। রোজভ্যালি ছাড়াও সিলিকন, ইউরো গ্রুপ, প্রয়াগের মতো সংস্থার বিরুদ্ধে পাঁচটি মামলা রুজু হয়েছে অসমে। সিবিআইয়ের খবর, ওড়িশাতেও অভিযোগ আছে রোজ ভ্যালির বিরুদ্ধে। তার ভিত্তিতে চলতি বছরে ওই সংস্থার বিভিন্ন অফিসে হানা দিয়ে গুরুত্বপূর্ণ নথি হাতে এসেছে। সিবিআইয়ের এক শীর্ষ কর্তার কথায়, আগেই তদন্তে নেমে রোজ ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু-সহ কিছু কর্তাকে হেফাজতেও নিয়েছে ইডি। তাঁদের কাছ থেকে অনেক তথ্য পাওয়া গিয়েছে। সিবিআই-ও বহু নথি সংগ্রহ করেছে। সেই তদন্তের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement