স্ত্রীকে খুন করে আত্মঘাতী

স্ত্রীকে খুন করে আত্মঘাতী হলেন স্বামী। করিমগঞ্জের ফাকুয়ার ঘটনা। অবৈধ সম্পর্কের জেরেই এই কাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান। স্থানীয় সূত্রে খবর, প্রথম স্ত্রীর মৃত্যুর পর ১০-১২ বছর আগে আনিপুরের বিজয়নগরের গৌরীবালা দাসকে বিয়ে করেছিলেন নৃপেন্দ্র দাস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৫ ০৩:৪৫
Share:

স্ত্রীকে খুন করে আত্মঘাতী হলেন স্বামী। করিমগঞ্জের ফাকুয়ার ঘটনা। অবৈধ সম্পর্কের জেরেই এই কাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান। স্থানীয় সূত্রে খবর, প্রথম স্ত্রীর মৃত্যুর পর ১০-১২ বছর আগে আনিপুরের বিজয়নগরের গৌরীবালা দাসকে বিয়ে করেছিলেন নৃপেন্দ্র দাস। তাঁর প্রথম পক্ষের চারটি সন্তান ছিল। পরে আরও দু’টি সন্তানের জন্ম হয়। কিন্তু গৌরীর সঙ্গে কারও অবৈধ সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন নৃপেন্দ্রবাবু। এ নিয়ে গ্রামে বিচারসভাও বসে। কিন্তু দু’জনের সম্পর্ক ঠিক করা যায়নি। পুলিশ জানায়, গত রাতে তাঁদের দুই সন্তানকে নিয়ে এক ঘরে ঘুমিয়েছিলেন নৃপেন্দ্রবাবুরা। ভোরে এক ছেলে ঘুম ভেঙে দেখে, ঘরে তার বাবার দেহ দড়ির ফাঁসে ঝুলছে। গৌরীদেবী মাটিতে পড়ে। বাচ্চাদের চিৎকারে ভিড় জমে যায়। খবর যায় পুলিশের কাছে। তদন্তে অনুমান, স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে খুনের পর নৃপেন্দ্রবাবু আত্মঘাতী হয়েছেন। দেহগুলি ময়না তদন্তে পাঠানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement