সুব্রহ্মণ্যম কাণ্ডে ক্ষুব্ধ বিচারপতি

গোপাল সুব্রহ্মণ্যমকে নিয়ে বিতর্ক নয়া মোড় নিল। আজ এই বিষয়ে মুখ খুলেছেন প্রধান বিচারপতি আর এম লোঢা। তিনি সাফ জানিয়েছেন, সুপ্রিম কোর্টের বিচারপতি পদে সুব্রহ্মণ্যমের নিয়োগ সংক্রান্ত ফাইল কেন্দ্র আলাদা করে বিবেচনা করার সময়ে তাঁর মত নেয়নি। ইউপিএ জমানার শেষ দিকে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে চার জনের নাম সুপারিশ করেছিল প্রধান বিচারপতি লোঢার নেতৃত্বাধীন কলেজিয়াম।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ জুলাই ২০১৪ ০২:৪৩
Share:

গোপাল সুব্রহ্মণ্যমকে নিয়ে বিতর্ক নয়া মোড় নিল। আজ এই বিষয়ে মুখ খুলেছেন প্রধান বিচারপতি আর এম লোঢা। তিনি সাফ জানিয়েছেন, সুপ্রিম কোর্টের বিচারপতি পদে সুব্রহ্মণ্যমের নিয়োগ সংক্রান্ত ফাইল কেন্দ্র আলাদা করে বিবেচনা করার সময়ে তাঁর মত নেয়নি। ইউপিএ জমানার শেষ দিকে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে চার জনের নাম সুপারিশ করেছিল প্রধান বিচারপতি লোঢার নেতৃত্বাধীন কলেজিয়াম। তাঁদের মধ্যেই ছিলেন প্রাক্তন সলিসিটর জেনারেল গোপাল সুব্রহ্মণ্যম। মোদী সরকার ক্ষমতায় এসে তাঁর নাম নিয়ে আপত্তি তোলে। সিবিআই ও কেন্দ্রীয় গোয়েন্দা ব্যুরো তাঁর বিরুদ্ধে রিপোর্ট দিয়েছে বলে সরকারি সূত্রে দাবি করা হয়। বিচারপতি পদের দৌড় থেকে সরে দাঁড়িয়ে সুব্রহ্মণ্যম পাল্টা দাবি করেন, সোহরাবুদ্দিন ভুয়ো সংঘর্ষ মামলায় মোদী-ঘনিষ্ট অমিত শাহকে বিপাকে ফেলার জন্যই তাঁর গায়ে কাদা ছেটানো হচ্ছে।

Advertisement

আজ বিচারপতি বি এস চহ্বাণের অবসরের অনুষ্ঠানে প্রধান বিচারপতি লোঢা বলেন, “সরকার এক তরফা ভাবে সুব্রহ্মণ্যমের ফাইল আলাদা করে ফেলেছিল। এটা ঠিক নয়।” বিচারবিভাগ তাঁর পাশে দাঁড়ায়নি বলে দাবি করেছিলেন সুব্রহ্মণ্যম। ঘটনার সময়ে বিদেশে ছিলেন প্রধান বিচারপতি। তাঁর কথায়, “আমি দেশে ফেরা পর্যন্ত সুব্রহ্মণ্যমকে অপেক্ষা করতে বলেছিলাম। তিনি আমার কথা না শুনে নিজের ক্ষোভের কথা সংবাদমাধ্যমে জানিয়ে দেন।” বিচারপতি লোঢা জানিয়েছেন, তিনি পরেও সুব্রহ্মণ্যমের মত পরিবর্তনের চেষ্টা করেছেন। লাভ হয়নি।

প্রধান বিচারপতির মন্তব্যের পরে স্পষ্টতই অস্বস্তিতে কেন্দ্র। তবে আজ পরিস্থিতির ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন আমলারা। তাঁদের দাবি, রুটিন প্রক্রিয়া মেনেই সুব্রহ্মণ্যমের নাম পুনর্বিবেচনার জন্য কলেজিয়ামের কাছে পাঠানো হয়েছিল। তিনি নিজেই দৌড় থেকে সরে দাঁড়ানোয় কেন্দ্রের পক্ষেও আর কিছু করা সম্ভব ছিল না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement