সুলভ বিদ্যুতের দাবিতে অবস্থান

বিদ্যুতের মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বিভিন্ন শ্রমিক সংগঠন ও কিছু বামপন্থী সংগঠন সোমবার একযোগে দু’দিনের গণ-অবস্থান শুরু করল ভিক্টোরিয়া হাউসের বিপরীতে। বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থে এ রাজ্যেও বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশনে গণ-শুনানির ব্যবস্থা করতে হবে বলে অবস্থান-মঞ্চ থেকে দাবি তুলেছেন প্রসেনজিৎ বসু, শুভনীল চৌধুরী, অমিতাভ ভট্টাচার্য, আভাস মুন্সি প্রমুখ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৫ ০৩:১৪
Share:

বিদ্যুতের মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বিভিন্ন শ্রমিক সংগঠন ও কিছু বামপন্থী সংগঠন সোমবার একযোগে দু’দিনের গণ-অবস্থান শুরু করল ভিক্টোরিয়া হাউসের বিপরীতে। বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থে এ রাজ্যেও বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশনে গণ-শুনানির ব্যবস্থা করতে হবে বলে অবস্থান-মঞ্চ থেকে দাবি তুলেছেন প্রসেনজিৎ বসু, শুভনীল চৌধুরী, অমিতাভ ভট্টাচার্য, আভাস মুন্সি প্রমুখ। পুলিশের অনুমতি না পাওয়ায় আন্দোলনকারীরা অবস্থান করছেন বেন্টিঙ্ক স্ট্রিটে একটি ছোট ম্যাটাডর-মঞ্চের উপরে। সেখানেই প্রসেনজিৎ এ দিন বলেন, ‘‘বাংলার গরিব ও নিম্নবিত্ত মানুষ যাতে সুলভে বিদ্যুৎ পান,তার দায়িত্ব সরকারকেই নিতে হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement