Cooking Tips

বাঙালি রান্নায় জুড়ুক দক্ষিণী স্বাদ, পোড়ির ছোঁয়ায় খাবার হোক মশলাদার, কোন পদে জুড়বেন তা

চেনা খাবারই লাগবে অন্য রকম। গরমমশলা নয়, দৈনন্দিন খাবারে জুড়ে দিন পোড়ি মশলা। হবে স্বাদবদল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১৮:৩৬
Share:

পোড়ির মিশেলে চেনা খাবারেই আসবে ভিন্ন স্বাদ। ছবি: এআই সহায়তায় প্রণীত।

যে কোনও খাবারের স্বাদ বদলে যায় মশলার ব্যবহারে। গরমমশলার গুঁড়ো দিলে স্বাদ হয় এক রকম, আবার খেতে ভিন্ন লাগে যদি কসৌরি মেথির ব্যবহার হয়। স্বাদবদল করতে এমন ভাবেই বাঙালি খাবারে যোগ করতে পারেন পোড়ি মশলা। দক্ষিণ ভারতের জনপ্রিয় এই মশলা ইডলি-দোসায় দেওয়া হয়। ছোলা, বিউলির ডাল, নারকেল, শুকনো লঙ্কা, রসুন, বাদাম, তিল শুকনো খোলায় নাড়িয়ে গুঁড়ো করে মশলাটি তৈরি হয়।

Advertisement

পোড়ি মশলার ব্যবহারে রান্নায় স্বাদ বদল করবেন কী ভাবে? ছবি:সংগৃহীত।

আলুর দম: আলুর দমে গরমমশলা ব্যবহৃত হয়। তবে গরমমশলার বদলে রান্নার সময় জুড়ে দিতে পারেন কিছুটা পোড়ি মশলা। পদ্ধতি সহজ, যো কায়দায় আলুর দম করা হয়, তেমনটাই করতে হবে। রান্নার একেবারে শেষের ধাপে এক থেকে দুই টেবিল চামচ পোড়ি মশলা মিশিয়ে দিন। গরমমশলার স্বাদগন্ধ হয় এক রকম, তবে এই মশলা যোগ করলে স্বাদ বদলে যাবে নিমেষে।

বড়ি থেকে আলু ভাজা: বড়ি ভাজা হোক বা মুচমুচে আলু ভাজা— উপর থেকে ছড়িয়ে দিন পোড়ি মশলা। পেরি পেরি মশলা দিয়ে ফ্রেঞ্চফ্রাই হয়, এটি হবে পোড়ি ফ্রাই। বড়ি ভেজে নিয়ে, ভাজা পেঁয়াজ, রসুনের সঙ্গে তা আধভাঙা করে মেখে নিন। উপর থেকে ছড়িয়ে দিন পোড়ি মশলা। শুধু এমন পদ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে।

Advertisement

পোড়ি রাইস: সাদা ভাতে পোড়ি মশলা এবং ঘি দিয়ে খাওয়ার চল রয়েছে দক্ষিণ ভারতে। তবে বাঙালিরা যে কায়দায় ফ্রায়েড রাইস করেন, তাতেও এই মশলা যোগ করতে পারেন। কাজু, কিশমিশ দিয়ে তৈরি হালকা মিষ্টি ফ্রায়েড রাইস তৈরির সময় একটু পোড়ি মশলা ছড়িয়ে দিন। চালগুলিতে যেন মশলার ছোঁয়া লাগে। তা হলেই তৈরি হয়ে যাবে পোড়ি রাইস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement