Dark Circles Removing Tips

চোখের তলায় বলিরেখা পড়ছে? বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ

চোখের চার পাশেই সবচেয়ে আগে বয়সের ছাপ ধরা পড়ে। আসলে আমাদের চোখের চারপাশের ত্বক বাকি মুখের তুলনায় অনেক বেশি পাতলা। তাই আর্দ্রতার অভাবে নানা রকম দাগ, বলিরেখা এখানেই প্রথম পড়া শুরু হয়। আই সিরাম প্যাচেই হতে পারে মুশকিল আসান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুন ২০২৬ ১৮:০৮
Share:

কোন কোন আই সিরাম প্যাচে দূর হবে চোখের নীচের বলিরেখা? ছবি: সংগৃহীত।

অনেকেই রাতে ঘুমোনোর আগে চোখের তলার কালি আর ফোলাভাব কমাতে আন্ডার আই ক্রিম লাগান। তবে ক্রিম লাগালেই যে রাতারাতি চোখের ফোলাভাব কমে যাবে, কালচে দাগ উঠে যাবে, এমনটা নয়। হাতে সময় কম থাকলে, তাড়াতাড়ি সমাধান চাইলে, আই সিরাম প্যাচ বিকল্প হতেই পারে। আলিয়া ভাট, কৃতি সেনন, সুহানা খান, প্রিয়ঙ্কা চোপড়ার ইনস্টাগ্রামে ঢুকলেই আই প্যাচ পরা ছবি চোখে পড়বে। কেন উপকারের জন্য এমন প্যাচ ব্যবহার করছেন তাঁরা?

Advertisement

আই সিরাম প্যাচের মাধ্যমে চোখের নীচের কোমল ত্বকে সরাসরি হ্যালুরোনিক অ্যাসিড, ক্যাফিন এবং পেপটাইডের মতো উপাদানগুলির একটি ডোজ পৌঁছোয়। এগুলি চোখের নীচের ত্বককে আর্দ্র করে, ফোলা ভাব কমায়, কালো দাগ দূর করে। সিলিকন জেলের প্যাড যা চোখের নীচে লাগিয়ে রাখতে হয়। ১০-৩০ মিনিট রাখার পরে চোখের ফোলা ভাব অনেক কম দেখায়।

বয়সের ছাপ ধরা পড়ে সবচেয়ে আগে চোখের চার পাশেই। আসলে আমাদের চোখের চারপাশের ত্বক বাকি মুখের তুলনায় অনেক বেশি পাতলা। তাই আর্দ্রতার অভাবে নানা রকম দাগ, বলিরেখা এখানেই প্রথম পড়া শুরু করে। এর জন্য প্রয়োজন বাড়তি যত্নের। চোখের তলার বলিরেখা দূর করতে হলে চোখের নীচের আর্দ্রতা বজায় থাকবে এমন আই সিরাম জেল ব্যবহার করতে হবে। কোন কোন আই সিরাম প্যাচ রাখতে পারেন পছন্দের তালিকায়, রইল হদিস।

Advertisement

১) ডট অ্যান্ড কি ওয়াটারমেলন কুলিং হাইড্রাজেল আই প্যাচ (৬০ টি প্যাচের দাম ৭৯৯ টাকা)

২) এমক্যাফিন কফি হাইড্রাজেল আন্ডার আই প্যাচ (৩০ টি প্যাচের দাম ৭৯৯ টাকা)

৩) মামাআর্থ গ্রিন টি আন্ডার আই প্যাচ (৩০ টি প্যাচের দাম ৭৯৯ টাকা)

৪) সুইস বিউটি হাইড্রাজেল আই সিরাম প্যাচ (৬০টি প্যাচের দাম ৩৪৯ টাকা)

৫) হাউস অফ বিউটি হাইড্রাজেল আই সিরাম প্যাচ (৩০ টি প্যাচের দাম ৭৯৯ টাকা)


আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement