Dark Circle remedy at home

রাত জেগে কাজে চোখের নীচে কালি পড়ছে, দূর করার সহজ কিছু উপায় জেনে নিন

মুখের সৌন্দর্য নষ্ট করে দেয় চোখের নীচের কালি, ফোলা ভাব, বলিরেখা। কী ভাবে কমবে। রইল সহজ কিছু উপায়ের খোঁজ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ১৬:৫৭
Share:

চোখের নীচে কালি দূর হবে, ঘরোয়া কিছু উপায়ের খোঁজ রইল। ছবি: এআই সহায়তায় প্রণীত।

চোখের নীচে কালো দাগ বা ফোলা ভাব খুবই বিরক্তিকর। সকালে ঘুম থেকে উঠে হয়তো দেখলেন চোখের নীচের অংশ ভীষণ ভাবে ফুলে গিয়েছে, অথবা গোটা চোখেই কেমন ফোলা ফোলা ভাব। আবার রাত জেগে বেশি কাজ করলে, চোখের নীচে কালিও পড়ে যায়। সে কালি দূর করা সহজ নয়। যদি দেখেন চোখের নীচের অংশ অস্বাভাবিক রকম ফুলে আছে এবং পুরু কালির স্তর পড়েছে, মেকআপেও যা ঢাকা সম্ভব নয়, তা হলে কিছু সহজ উপায় জেনে নিন।

Advertisement

ঘুমের ঘাটতি, হরমোনের তারতম্য, মানসিক বা শারীরিক সমস্যা, বয়সজনিত সমস্যাও হতে পারে চোখের নীচে কালি পড়ার কারণ। তা দূর করতে পার্লারে যাওয়ার প্রয়োজন নেই। ঘরোয়া উপায়েও তা দূর হবে সহজে।

কফি ও মধুর অ্যান্টিঅক্সিড্যান্ট প্যাক

Advertisement

১ চামচ কফির গুঁড়োর সঙ্গে ১ চামচ মধু মেশাতে হবে। খুব ঘন করে মিশ্রণটি তৈরি করতে হবে। এ বার সেটি ভাল করে চোখের নীচে ও চারপাশের ত্বকে লাগিয়ে নিতে হবে। ১০ মিনিট রেখে ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। কফির ক্যাফিন চোখের নীচের রক্তনালিগুলিকে সঙ্কুচিত করবে এবং ফোলা ভাব কমাবে।

হলুদ, নারকেল তেল ও আমন্ড অয়েল

সামান্য কাঁচা হলুদ বাটা, কয়েক ফোঁটা নারকেল তেল ও কয়েক ফোঁটা আমন্ড অয়েল ভাল ভাবে মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। এই মিশ্রণটি চোখের নিচের কালো অংশে লাগিয়ে নিন। ১০-২০ মিনিট রেখে দিন, তারপর ধুয়ে ফেলুন। এই প্যাকটি ত্বককে পুষ্টি দেবে এবং কালো ভাব কমাতে সাহায্য করবে।

ভিটামিন সি সিরাম

ভিটামিন সি-যুক্ত ক্রিম বা সিরাম ব্যবহার করা যেতে পারে। বাড়িতেও বানিয়ে নিতে পারেন, তার জন্য কাচের শিশিতে অল্প পরিমাণে অ্যাসকরবিক অ্যাসিড পাউডার নিন। তাতে জল ও গ্লিসারিন মেশান। শিশিটি ভাল ভাবে ঝাঁকিয়ে নিতে হবে, যাতে পাউডার পুরোপুরি গলে যায়। এ বার সেই মিশ্রণে ভিটামিন ই ক্যাপসুল যোগ করতে হবে। তা হলেই তৈরি হয়ে যাবে সিরাম। শিশিটি ফ্রিজে ঘণ্টাখানেক রেখে তার পর ব্যবহার করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement