Hair Care Tips

বাজারচলতি জেল রাসায়নিকে ভরা, চুলে মাখার জেল বানিয়ে নিতে পারেন বাড়িতেই, রইল কিছু পদ্ধতি

খসখসে ও রুক্ষ চুল নরম করতে হেয়ার জেল মাখেন অনেকেই। বাজারচলতি জেলে এত রাসায়নিক থাকে যা চুলের জন্য ক্ষতিকর। তাই হেয়ার জেল বানিয়ে নিতে পারেন বাড়িতেই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১১
Share:

হেয়ার জেল কী ভাবে বাড়িতে বানাবেন, রইল কিছু পদ্ধতি। ছবি: এআই সহায়তায় প্রণীত।

রোদ, ধুলো আর দূষণ— চুলের জেল্লা হারানোর নেপথ্যে এই তিনটি কারণ যথেষ্ট। তার উপর নানা ধরনের প্রসাধনী, স্ট্রেটনার, হেয়ার ড্রায়ার, হেয়ার স্প্রের ব্যবহার তো আছেই। সব মিলিয়ে চুলের হাল ক্রমশ বেহাল হতে থাকে। রুক্ষ ও খসখসে চুল নরম ও মসৃণ করতে হেয়ার জেল মাখেন অনেকে। তবে বাজারচলতি হেয়ার জেলে প্রচুর পরিমাণে রাসায়নিক থাকে যা চুলের জন্য ক্ষতিকর। তাই জেল বানিয়ে নিতে পারেন বাড়িতেই।

Advertisement

বাড়িতে হেয়ার জেল কী ভাবে বানাবেন?

তিসির বীজের জেল

Advertisement

২ চামচ তিসির বীজ, ১ কাপ জল নিতে হবে। একটি পাত্রে জল ও তিসির বীজ দিয়ে মাঝারি আঁচে ফোটান। যখন মিশ্রণটি সাদাটে এবং থকথকে জেলের মতো হতে শুরু করবে তখন নামিয়ে নিন। দেরি না করে গরম থাকতেই পাতলা সুতির কাপড়ে ছেঁকে জেলটি আলাদা করে নিন। কাচের শিশিতে জেলটি সংরক্ষণ করতে পারেন।

অ্যালো ভেরা ও নারকেল তেলের জেল

Advertisement

এক কাপ টাটকা অ্যালো ভেরা জেল ও এক চামচ নারকেল তেল নিতে হবে। অ্যালো ভেরা জেল ভাল করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এ বার এতে নারকেল তেল মিশিয়ে নিন। সুগন্ধের জন্য ২ ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিতে পারেন

মধু ও অলিভ অয়েল

চুলের গোড়া ফেটে গেলে এবং চুল পড়া বেড়ে গেলে এই জেল খুব সাহায্য করে। দু’চামচ অলিভ অয়েলের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে নিন। বেশ ভাল ভাবে ফেটিয়ে নেবেন মিশ্রণটি।তার পর সেটি ফোটাতে হবে। জেলির মতো হলে সেটি সংরক্ষণ করে রাখুন। তার পর মাথায় মেখে আধ ঘণ্টা রেখে দিন। শ্যাম্পু করার পরেই বুঝতে পারবেন আগের চেয়ে কোমল হয়েছে চুল। সপ্তাহে তিন বার করে ব্যবহার করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement