Skin Care tips

দোলের রং তোলার পরেই মুখে ব্রণ বেরিয়েছে? ২৪ ঘণ্টার মধ্যেই দূর হবে, জেনে নিন ঘরোয়া কিছু উপায়

ব্রণ এক দিনে দূর করা কি সম্ভব? দামি কোনও ক্রিম বা জেল ব্যবহারের প্রয়োজন নেই। ঘরোয়া উপায়েই সমস্যার সমাধান হতে পরে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ১৮:১৬
Share:

ব্রণ সারবে এক দিনে, জেনে নিন উপায়। ছবি: এআই সহায়তায় প্রণীত।

দোলের রং মানেই তো গাদা গাদা রাসায়নিক। হোক না সে শুকনো আবির বা ভেষজ রং। বাজারে ভেষজ বলে যে রং গছিয়ে দেন দোকানিরা, তাতেও থাকে সিসা বা পারদের মতো ধাতু যা ত্বকের আর্দ্রতা শুষে নেয়। ফলে রুক্ষ ও খসখসে ত্বকে ব্রণ বেরিয়ে যায়। রং তোলার পরে যদি দেখেন থুতনিতে, নাকের দু’পাশে বা গালে ব্রণ বেরিয়েছে, তা হলে বাজারচলতি ক্রিম নয়, বরং ঘরেই কিছু উপকরণ দিয়ে পরিচর্যা করুন। সঠিক ফেস প্যাক ব্যবহার করলে একদিনেই ব্রণ নির্মূল হবে।

Advertisement

কী কী মাখবেন?

নিম-মধুর প্যাক

Advertisement

নিমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই ও অ্যান্টি-ব্যাকিটিরিয়াল উপাদান, যা ত্বকের যে কোনও সমস্যা দূর করতে সহায়তা করে। সেই সঙ্গে ত্বকের দাগছোপ দূর করে ত্বককে উজ্জ্বলও করে। কয়েকটি নিমপাতা সামান্য জল দিয়ে ভাল করে বেটে নিন। তার মধ্যে ২ চামচ মধু ও সামান্য দারচিনি গুঁড়ো মিশিয়ে নিন। এ বার মিশ্রণটি ভাল করে মুখে লাগিয়ে রাখুন। মিনিট দশেক পর জল দিয়ে ধুয়ে নিলে ত্বক পরিষ্কার হয়ে যাবে।

অ্যাপল সাইডার ভিনিগার এবং মুলতানি মাটি

দু’টি উপাদানই ত্বকের তারুণ্য বজায় রাখার মূলে যে কোলাজেন, তার উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে। পাশাপাশি ত্বকের অতিরিক্ত তেল এবং ময়লা দূর করে ত্বককে দূষণমুক্তও করতে পারে। ১ চামচ মুলতানি মাটি এবং ২ চামচ অ্যাপল সাইডার ভিনিগার এক সঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন ১৫-২০ মিনিট। তার পরে ভাল করে জল দিয়ে ধুয়ে ফেলুন।

নিম-অ্যালো ভেরা-দারচিনির প্যাক

নিমপাতা শুকিয়ে গুঁড়ো করে নিন। ২ চামচ নিমের গুঁড়োর সঙ্গে এক চামচ অ্যালো ভেরা জেল ও এক চামচ মধু মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এতে সামান্য দারচিনির গুঁড়ো মিশিয়ে দিন। মুখে, হাতে মেখে মিনিট ১৫ অপেক্ষা করে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিন দিন ব্যবহার করলেই ত্বকের জেল্লা ফিরবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement