cooked rice hair mask

নামীদামি স্পা ক্রিম নয়, ভাতের গুণেই রুক্ষ চুল হবে নরম, ফিরবে জেল্লা, কী ভাবে বানাবেন মাস্ক?

চাল ভেজানো জল নয়, ভাত দিয়ে তৈরি হতে পারে ক্রিমের মতো মাস্ক। বানানোও ভীষণ সহজ। সপ্তাহে এক দিন করে মাখলেই রুক্ষ ভাব দূর হবে। চুল হবে ঘন, মোলায়েম, স্বাস্থ্যোজ্জ্বল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৫ ১৩:৩৪
Share:

মাস্ক বানান ভাত দিয়ে। শিখে নিন পন্থা। ছবি: সংগৃহীত।

চাল ভেজানো জল। তা নিয়ে হইচই। কারণ, কোরিয়ানরা তা দিয়েই রূপচর্চা করেন। শুধু চালের জল নয়, ভাতের ফ্যান দিয়েও কেশচর্চার পন্থা বেশ পুরনো। চালের গুণেই চুল হয় লম্বা-সুন্দর।

Advertisement

তবে চাল ভেজানো জল নয়, ভাত দিয়ে তৈরি হতে পারে ক্রিমের মতো মাস্ক। বানানোও ভীষণ সহজ। সপ্তাহে এক দিন করে মাখলেই রুক্ষ ভাব দূর হবে। চুল হবে ঘন, মোলায়েম, স্বাস্থ্যোজ্জ্বল।

এক কাপ ভাতের সঙ্গে ২ টেবিল চামচ অ্যালো ভেরা জেল এবং ১ টেবিল চামচ নারকেল তেল দিয়ে মিক্সারে ঘুরিয়ে নিন। সাদা ক্রিমের মতো মিশ্রণ তৈরি হবে। চুল ভীষণ রুক্ষ হলে যোগ করতে পারেন নারকেলের দুধ এবং ভিটামিন ই ক্যাপসুলের মধ্যস্থ তরল।

Advertisement

শ্যাম্পু করার পর তোয়ালে দিয়ে চুল মুছে ভিজে অবস্থায় স্পা ক্রিমের মতো মাথার ত্বক থেকে আগায় তা লাগিয়ে নিন। হালকা হাতে মাসাজ করুন। মিনিট ২০-৩০ রেখে শ্যাম্পু করে চুল ধুয়ে নিন।

চালের পুষ্টিগুণে চুল শুধু মজবুত হবে না, লম্বাতেও বাড়বে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement