Hair Care Tips

পেঁয়াজের রস মেখেও চুল পড়ছে? রন্ধনশিল্পী পঙ্কজ ভাদুড়িয়া শেখালেন ব্যবহারের সঠিক পদ্ধতি

অনেকেই অভিযোগ করেন নিয়ম করে পেঁয়াজের রস মেখেও কোনও লাভ হয় না তাঁদের। কেবল পেঁয়াজের রস মাখলেই হবে না। সঠিক পদ্ধতি শেখালেন রন্ধনশিল্পী পঙ্কজ ভাদুড়িয়া।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১৯:৪৬
Share:

কী ভাবে মাথায় লাগাবেন পেঁয়াজের রস? ছবি: সংগৃহীত।

চুল পড়ার ঘরোয়া টোটকা হিসাবে পেঁয়াজের রস ব্যবহার করার চল বহু পুরোনো। কিন্তু পেঁয়াজের রস মাথায় মাখলে কি সত্যিই নতুন চুল গজায়? নতুন চুল গজানোর সঙ্গে পেঁয়াজের রসের বৈজ্ঞানিক কোনও সম্পর্ক রয়েছে?

Advertisement

পেঁয়াজে সালফারের পরিমাণ বেশি। এই খনিজটি নতুন চুল গজানোর ক্ষেত্রে বিশেষ ভাবে কাজ করে। পেঁয়াজের রস চুলের নিজস্ব প্রোটিন, অর্থাৎ কেরাটিন উৎপাদনের হার বাড়িয়ে তুলতেও সাহায্য করে। এ ছাড়া পেঁয়াজের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান। যা মাথার ত্বকে কোনও রকম সংক্রমণ হতে দেয় না। ফ্ল্যাভোনয়েডের মতো অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে এই সব্জিতে। যা শরীরে ফ্রি র‌্যাডিক্যালের সমতা বজায় রাখে। ফলে চুলের ফলিকলগুলি ক্ষতিগ্রস্ত হয় না।

অনেকেই অভিযোগ করেন নিয়ম করে পেঁয়াজের রস মেখেও কোনও লাভ হয় না তাঁদের। কেবল পেঁয়াজের রস মাখলেই হবে না। রন্ধনশিল্পী পঙ্কোজ ভাদুড়িয়া একটি ভিডিয়োয় বলেছেন, পেঁয়াজের রসকে গেঁজিয়ে তবে ব্যবহার করতে হবে। কী ভাবে বানালে কাজ হবে দ্রুত? পঙ্কজ বলেন, প্রথমে পেঁয়াজ বেটে রস বার করে নিন। এ বার যতটা রস বেরোল, তার সঙ্গে সমান পরিমাণ জল মিশিয়ে নিন। মিশ্রণটিতে এক চা চামচ নুন আর এক চা চামচ মধু মিশিয়ে নিয়ে কাচের শিশিতে ঢেলে রাখুন। শিশিটি রান্নাঘরের এক কোণে দু’দিন রেখে দিন। সপ্তাহে দু’ থেকে তিন দিন ভিজে চুলে এই রস ব্যবহার করুন, ঘণ্টাখানেক রেখে শ্যাম্পু করে নিন। মাস দেড়েক ব্যবহার করলেই চুলের যাবতীয় সমস্যা থেকে রেহাই পাবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement