Hair Fall Prevention Tips

সপ্তাহে মাত্র এক বার মাখলেই হবে! কেশসজ্জা শিল্পী বলে দিলেন চুল পড়া বন্ধ করার সহজ সমাধান

রোজের নানা অনিয়মে চুলের ঘনত্ব কমতে শুরু করে। কোন নিয়ম মানলে চুল পড়ার হাত থেকে রেহাই পেতে পারেন, হদিস দিলেন কেশসজ্জা শিল্পী জাভেদ হাবিব।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪৫
Share:

সপ্তাহে এক দিন কী মাখার কথা বলছেন জাভেদ? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

চুলের আকার ছোট হোক বা বড়, ঘন চুলের চাহিদা কখনওই কমে না। প্রতি দিন যে পরিমাণ চুল ঝরে, জৈবিক নিয়মে তত পরিমাণ চুলই গজায়। কিন্তু এই অনুপাত সব সময়ে সমান থাকে না। চুল গজানোর চেয়ে ঝরে যাওয়ার পরিমাণ বেড়ে গেলেই বিপত্তি আসে। রোজের নানা অনিয়মে চুলের ঘনত্ব কমতে শুরু করে। কোন নিয়ম মানলে চুল পড়ার হাত থেকে রেহাই পেতে পারেন, হদিস দিলেন কেশসজ্জা শিল্পী জাভেদ হাবিব।

Advertisement

হাবিবের মতে, পেঁয়াজের রস দিয়েই চুল পড়ার সমস্যা থেকে রেহাই পেতে পারেন। পেঁয়াজের রসে রয়েছে সালফার। এই উপাদানটি উদ্দীপক হিসাবে কাজ করে। ফলিকল থেকে নতুন চুল গজাতে বিশেষ ভাবে সাহায্য করে। এ ছাড়া মাথার ত্বকে কোনও রকম সংক্রমণ হলে চুল পড়ার পরিমাণ বেড়ে যেতে পারে। পেঁয়াজের রস মাখলে মাথার ত্বকে কোনও রকম ব্যাক্টেরিয়া বা ছত্রাক বাসা বাঁধতে পারে না। মাথার ত্বকে রক্ত চলাচল স্বাভাবিক রাখতেও সাহায্য করে পেঁয়াজের রস। রক্ত চলাচল ভাল হলে চুলের ফলিকলে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পৌঁছোয়।

কী ভাবে মাখবেন?

Advertisement

১) প্রথমে পেঁয়াজ বেটে রস বার করে নিন।

২) মাথার ত্বকে এ বার রস লাগিয়ে ভাল করে মাখতে হবে।

৩) পাঁচ মিনিট রেখে ভাল করে শ্যাম্পু করে নিন।

৪) সপ্তাহে অন্তত এক দিন নিয়ম করে এই রস মাখলে, তবেই উপকার মিলবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement