রাতে ভুল পরিচর্যার জন্যই ত্বকে বয়সের ছাপ পড়ছে না তো? ছবি: সংগৃহীত।
রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার রোজকার অভ্যাস কী রকম? দাঁত মেজে, ময়েশ্চারাইজ়ার লাগিয়েই ঘুমিয়ে পড়েন কি রোজ? নাকি একটার পর একটা ভারী ভারী ক্রিম, সিরাম, ময়েশ্চারাইজার মেখেই যান শীত-গ্রীষ্ম-বর্ষা নির্বিশেষে? কম বয়সেই যদি চেহারায় বয়সের ছাপ দেখা দিতে শুরু করে তার জন্য দায়ী কিছু বদভ্যাস। সেগুলি দ্রুত না বদলালে ত্বকে দীর্ঘস্থায়ী ক্ষতি হয়ে যেতে পারে। তার আগেই সাবধান হোন।
১) রাতে ঘুমোনোর আগে মেকআপ তুলছেন? খুব ভাল অভ্যাস। তবে এক বার নয়, মুখ পরিষ্কার করতে হবে দু’বার। মাইসেলার ওয়াটার দিয়ে মেকআপ তুলে নিলেই হবে না। তার পরে ওয়াটার বেসড ফেসওয়াশ দিয়ে ভাল করে মুখ ধুতে হবে। তবেই সারাদিনের তেল, ঘাম, নোংরা পরিষ্কার হবে।
২) রাতে সিরাম লাগানোর অভ্যাস অনেকেরই রয়েছে। তবে দু’টি অ্যাকটিভ সিরাম একসঙ্গে কখনওই ব্যবহার করা যাবে না। তা হলেই ত্বকে চুলকানি, র্যাশের সমস্যা বেড়ে যাবে। রেটিনল, ভিটামিন সি-এর মতো রকমারি সিরাম সকলের ত্বকে সমান উপকারী নয়। তাই ব্যবহার করুন চিকিৎসকের পরামর্শ নিয়ে। সিরামের পর ময়েশ্চারাইজ়ার ব্যবহার করলে চলবে না।
৩) রাতে ত্বকের পরিচর্যা করার পর সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লে চলবে না। তা হলে ত্বকের উপর ব্যবহৃত প্রসাধনীগুলি মুছে যেতে পারে। তাই ঘুমোনোর অন্তত আধ ঘণ্টা আগে ত্বকের পরিচর্যা সেরে ফেলতে হবে।