Foot Care Hacks

ফুটক্রিম মেখেও ফাটা গোড়ালির সমস্যা কমছে না? সহজ সমাধান বলে দিলেন অভিনেত্রী রশ্মিকা

রূপচর্চা করলেও অনেকে ব্যস্ততায় ফাটা পায়ের সমস্যাকে অবহেলা করেন। শত ব্যস্ততার মাঝেও পায়ের পরিচর্যার জন্য সময় বার করতে ভোলেন না অভিনেত্রী রশ্মিকা মন্দানা। তিনি কী ভাবে পায়ের পরিচর্যা করেন, জানিয়েছেন নিজেই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ১৯:২৭
Share:

ফাটা গোড়ালি দূর করার সহজ উপায় বললেন রশ্মিকা। ছবি: সংগৃহীত।

গোড়ালি ফাটার সমস্যা নতুন নয়। শীতে তো বটেই, গরমে বা বর্ষাতেও পা ফাটার সমস্যায় ভোগেন অনেকেই। সুন্দর করে সাজগোজ করলেন, কিন্তু পায়ে কালচে ছোপ বা ফাটা গোড়ালি পুরো সাজটাই মাটি করে দিতে পারে। খালি পায়ে হাঁটতে হলে বা জুতো খুলে বসার সময়ে লজ্জায় পড়তে হয়। রূপচর্চা করলেও অনেকে ব্যস্ততার কারণে ফাটা পায়ের সমস্যাকে অবহেলা করেন। কিন্তু শত ব্যস্ততার মাঝেও পায়ের পরিচর্যার জন্য সময় বার করতে ভোলেন না অভিনেত্রী রশ্মিকা মন্দানা।

Advertisement

গোড়ালি ফাটার সমস্যা এড়াতে এপসম সল্টের উপর ভরসা রাখেন রশ্মিকা। প্রতিমাসে সালোঁয় গিয়ে পেডিকিয়োর করানো বেশ খরচসাপেক্ষ, অথচ রশ্মিকার টোটকা মেনে নামমাত্র খরচে বাড়িতেই করে ফেলতে পারেন ফাটা গোড়ালির পরিচর্যা।

অভিনেত্রী সম্প্রতি তাঁর পায়ের যত্নের রুটিন নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। তিনি বলেন, ‘‘আমাকে প্রায়শই ভ্রমণ, শুটিং এবং নাচের মহড়ার জন্য ব্যস্ত থাকতে হয়, তাই আমার কাছে পায়ের যত্ন নেওয়াটা বেশ গুরুত্বপূর্ণ। পায়ের পাতা কোমল রাখতে এবং ফাটা গোড়ালির সমস্যা দূর করতে আমি প্রায়ই এপসম সল্ট ব্যবহার করি।’’

Advertisement

রশ্মিকা ঈষদুষ্ণ জলে এপসম নুন মিশিয়ে তাতে পা ডুবিয়ে রাখেন। শুধু মাত্র ফাটা গোড়ালির সমস্যা নয়, এই কৌশল নিয়মিত মানলে পায়ের পেশিগুলি শিথিল হয়, পাশাপাশি মানসিক চাপও কমে। কয়েক দিন আগেই রশ্মিকা পায়ে আঘাত পেয়েছিলেন। যেই আঘাত নিরাময়ের ক্ষেত্রেও এই কৌশল কাজে এসেছে বলে জানিয়েছেন অভিনেত্রী।

রশ্মিকার মতে, পায়ের আর্দ্রতা বজায় রাখা বা ময়েশ্চারাইজ় করা তাঁর রুটিনের একটি অপরিহার্য অংশ। এ ছাড়া ‘পুষ্পা’খ্যাত এই অভিনেত্রী পায়ের সুরক্ষার জন্য ইদানীং আরামদায়ক জুতো পরছেন। স্টাইলের সঙ্গে আপস না করেই ইদানীং তিনি স্নিকার্স পরতেই বেশি পছন্দ করছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement