Rose Water for Skin

গরমে ত্বকের জ্বালা কমাবে গোলাপ জল, শুধু ফেশিয়ালে নয় আর কী কী ভাবে ব্যবহার করা যাবে?

গরমের দিনে রোজে পুড়ে ত্বকে কালচে দাগছোপ হয়। ত্বকের জ্বালা, র‌্যাশের সমস্যাতেও ভোগান্তি বাড়ে। এই সময়ে ত্বকের জন্য উপকারী হতে পারে গোলাপ জল। তা কী ভাবে ব্যবহর করবেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১৮:২৫
Share:

গোলাপ জল শুধু টোনার হিসেবে নয়, আর কী কী ভাবে ব্যবহার করা যাবে? ছবি: ফ্রিপিক।

প্রচণ্ড রোদে ত্বকের আর্দ্রতা হারিয়ে যাওয়া, র‍্যাশ হওয়া বা অতিরিক্ত তেল নিঃসরণ—এই সব সমস্যার সহজ সমাধান লুকিয়ে আছে গোলাপ জলে। গোলাপজলকে বলা যায় ত্বকের পানীয়। কারণ, গোলাপজল ত্বকের জ্বালা ভাব কমায়, আর্দ্রতা ধরে রাখে এবং তরতাজা ভাব আনে। টোনার হিসাবেও এটি যে কোনও ত্বকের জন্যই উপযোগী। স্পর্শকাতর ত্বকের জন্যও তা ভাল। গোলাপজল রূপচর্চায় কাজে লাগানো যায় নানা ভাবে।

Advertisement

গোলাপজল বরফের ট্রে-তে ঢেলে জমিয়ে নিন। রূপচর্চায় বরফের ব্যবহার বেশ জনপ্রিয়। বি-টাউনের বহু তারকাকেই বরফ ব্যবহার করতে দেখা গিয়েছে। গরমের দিনে, মেকআপ করার আগে একটু টুকরো গোলাপজলের বরফ মুখে ১ মিনিট ঘষে নিন। তার পরে ময়েশ্চারাইজ়ার মেখে মেকআপ করলে, তা সহজে গলবে না। ত্বকও দেখাবে উজ্জ্বল।

চন্দনের গুঁড়ো বা মুলতানি মাটির সঙ্গে সাধারণ জলের বদলে গোলাপ জল মিশিয়ে প্যাক তৈরি করুন। এটি ত্বকের অতিরিক্ত তেল শুষে নিয়ে ত্বককে উজ্জ্বল করবে।

Advertisement

চোখের নীচের কালি তুলতেও এটি ব্যবহার করা যায়। গোলাপ জলে তুলো ভিজিয়ে তা চোখের নীচে ভাল করে লাগিয়ে নিন। চোখ বন্ধ করে চোখের পাতাতেও দিতে পারেন। এতে চোখের চারপাশের ত্বক ঠান্ডা হবে, প্রদাহ কমবে। দাগছোপও মিলিয়ে যাবে।

ফেস মিস্ট না কিনে, গোলাপজল দিয়েই তা বানিয়ে নিতে পারেন। একটি স্প্রে বোতলে গোলাপজল ভরে ফ্রিজে রেখে দিন। ঠান্ডা গোলাপজল সঙ্গে রাখুন। রোদের তাপে কষ্ট হলে মুখে একবার করে স্প্রে করে নিন। স্বস্তি পাওয়া যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement