Hair Care Tips

শুধু শ্যাম্পু নয়, চুলের ঘনত্ব বৃদ্ধি করতে প্রয়োজন কিছু ঘরোয়া উপকরণই

শরীরে হরমোনের হঠাৎ পরিবর্তনেও চুল উঠে যেতে পারে। মহিলাদের সন্তান প্রসবের পর বা রজোনিবৃত্তির পর শরীরে হরমোনের তারতম্যের কারণে চুল উঠতে থাকে। চুল পড়া রোধ করে ঘনত্ব বৃদ্ধি করতে হলে প্রয়োজন কিছু ঘরোয়া উপকরণই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৩
Share:

চুল পড়া বন্ধ হবে, চুলের ঘনত্ব বাড়বে প্রাকৃতিক উপায়েই, রইল কিছু পদ্ধতি। ছবি: ফ্রিপিক।

পরিবেশের দূষণ, অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া এবং পরিচর্যার অভাবে চুল নিষ্প্রাণ হয়ে পড়ে। বাড়তে থাকে চুল পড়ার সমস্যা। মহিলাদের হরমোনের তারতম্যের কারণে চুল পড়ার পরিমাণ বাড়ে। সন্তান প্রসবের পরে বা রজোনিবৃত্তির সময়েও চুল পড়ার পরিমাণ বেড়ে যায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে নামীদামি প্রসাধনী ব্যবহার করেন অনেকে। আবার অনেকেই সাধারণ ঘরোয়া টোটকার উপর ভরসা রাখেন। চুলের ঘনত্ব বৃদ্ধি করতে প্রাকৃতিক উপকরণেই ভরসা রাখা ভাল।

Advertisement

চুলের ঘনত্ব বৃদ্ধির সহজ কিছু কৌশল

জবা ফুলের তেল

Advertisement

চুলের যত্নে বহু আগে থেকেই জবা ফুলের ব্যবহার হয়ে আসছে। আয়রন, ফসফরাস, ক্যালশিয়াম, রাইবোফ্ল্যাভিন, থায়ামিন, নিয়াসিন এবং ভিটামিন সি-তে সমৃদ্ধ জবাফুল চুলের ঘনত্ব বাড়িয়ে তুলতে সাহায্য করে। অলিভ অয়েল বা নারকেল তেল গরম করে তার সঙ্গে জবা ফুল বেটে মিশিয়ে নিন। তেল ফুটে রং বদলে গেলে গ্যাস বন্ধ করে দিন। ঠান্ডা হলে কাচের বোতলে ভরে রেখে দিন।

তুলসীর তেল

টাটকা তুলসী পাতা নিয়ে সেগুলিকে শুকিয়ে নিন। ভাল করে শুকিয়ে নিতে হবে। রোদে রাখতে পারলে ভাল হয়। এ বার একটি কাচের জারে তুলসী পাতাগুলি নিয়ে সেগুলি গুঁড়ো করে পিষে নিন। জারটির মধ্যে নারকেল তেল বা জলপাইয়ের তেল ভর্তি করুন। তুলসী পাতাগুলি তাতে ভাসবে। কাচের জারটি রোদে রেখে দিতে হবে ২ থেকে ৩ সপ্তাহ। তুলসী পাতাগুলি পুরোপুরি তেলে মিশে যাবে। এই তেল নিয়মিত মাথায় মাখতে হবে।

পাকা পেঁপের মাস্ক

পাকা পেঁপে চুলের জন্য খুব ভাল। পেঁপের সঙ্গে যদি কাঠবাদামের অয়েল আর টক দই মেশানো যায়, তা হলে চুলের আর্দ্রতার পরিমাণও বহুগুণ বেড়ে যায়। পেঁপে চটকে নিন, তাতে মেশান টক দই আর কাঠবাদামের তেল। মিশ্রণটা ভাল ভাবে চুলে মেখে এক ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন। এতে চুলের জেল্লা বাড়বে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement