Alia Bhatt Glowing Skin Secret

আলিয়ার কোমল ও উজ্জ্বল ত্বকের নেপথ্যে একটিই কৌশল, যাপনের কোন পরিবর্তনে এমন আভা আসবে

৩৩ বছরের আলিয়া ভট্ট হাজার ব্যস্ততার মাঝেও নিজের রূপ ও স্বাস্থ্য সম্পর্কে খুবই সচেতন। আর সব কিছুর মাঝেও নিজের যত্ন নিতে পারেন একটিই কৌশলে। কী সেটি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ২০:০৭
Share:

আলিয়ার ত্বকের প্রাকৃতিক আভার রহস্য কী? ছবি: সংগৃহীত।

তিন বছরের কন্যাসন্তানের মা। প্রযোজনা সংস্থার কর্ণধার। এ মুহূর্তে অভিনয়ের পেশায় মধ্যগগনে তিনি। ৩৩ বছরের আলিয়া ভট্ট এত ব্যস্ততার মাঝেও নিজের রূপ ও স্বাস্থ্য সম্পর্কে খুবই সচেতন। আর সব কিছুর মাঝেও নিজের যত্ন নিতে পারেন একটিই কৌশলে— নিয়ম এবং শৃঙ্খলাবদ্ধ জীবন যাপন।

Advertisement

আলিয়া ভট্টের রূপের রহস্য কী? ছবি: সংগৃহীত

অভিনেত্রীর ফিটনেস প্রশিক্ষক কর্ণ সাহনী সম্প্রতি একটি সাক্ষাৎকারে আলিয়ার সুস্থতার মূলমন্ত্র সম্পর্কে জানিয়েছেন। তাঁর কথায়, ‘‘আলিয়া প্রচণ্ড শৃঙ্খলাবদ্ধ জীবন যাপন করেন। ঘুম, খাওয়াদাওয়া, শরীরচর্চার রুটিনে বাধা পড়তে দেন না তিনি। যদি ১২ ঘণ্টা একটানা শুটিং থাকে, তবু ট্রেনিং করেন তিনি মনে করে। তার পরেও মেয়ের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম বিষয়ে খবর রাখেন আলিয়া। খাওয়ার ব্যাপারে ‘ক্লিন ডায়েট’-এ বিশ্বাসী তিনি। আমার মতে, ত্বকে এ সবের ছাপই পড়ে।’’

‘ক্লিন ডায়েট’ বা ‘ক্লিন ফুড’-এর অর্থ হল, এমন একটি খাদ্যাভ্যাস, যেখানে প্রাকৃতিক, অপ্রক্রিয়াজাত এবং পুষ্টিকর গোটা খাবার খাওয়ার উপর জোর দেওয়া হয়। শাকসব্জি, ফল, চর্বিহীন প্রোটিন এবং গোটা শস্যের মতো বিশিষ্ট খাবার অন্তর্ভুক্ত থাকে এই ডায়েটে। এগুলি শরীরকে ভিটামিন, খনিজ ও স্বাস্থ্যকর ফ্যাটের জোগান দেয়। ‘ক্লিন ফুড’ খাওয়া মানে কিন্তু কম খাওয়া বা কৃচ্ছ্রসাধন করা নয়। বরং, সঠিক খাবার বেছে নিয়ে খাওয়ার বিষয়ে মনোযোগী হওয়ার কথা বলা হয় এই অভ্যাসে। ফলে শরীর ভিতর থেকে সুস্থ হতে থাকে। এই ধরনের খাদ্যাভ্যাসের ফলে শরীরে দিনভর শক্তির জোগান থাকে, ত্বক ভাল হয়, সামগ্রিক ভাবে স্বাস্থ্যের উন্নতি হয়।

Advertisement

এ ছাড়াও ঘুমের প্রয়োজনীয়তা রয়েছে ত্বকের সুস্বাস্থ্যের জন্য। রাতে ঘুমের সময়ে শরীর ও ত্বক নিজেকে সারিয়ে তোলে বা মেরামত করে। ফলে পর্যাপ্ত ঘুম না হলে চেহারায় তার ছাপ পড়বেই। চোখের তলায় কালি থেকে শুরু করে মুখে ফোলা ভাব— ত্বকে ক্লান্তির ছাপ এনে দেয়। আলিয়া তাই নিজের রুটিনে ঘুমের প্রয়োজনীয়তা বোঝেন। আর তাঁর স্বাস্থ্যকর যাপনের ছাপ পড়ে তাঁর মুখে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement