Skin Care Tips

চালের গুঁড়োতেই উঠে যাবে কালচে দাগছোপ, জেল্লা বাড়বে ত্বকের, কী ভাবে বানাবেন ঘরোয়া ফেসপ্যাক?

ত্বকের ঔজ্জ্বল্য ফেরাতে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন রূপচর্চায়। শুধু জানতে হবে, এর সঙ্গে কোন উপাদান কতটা মেশাতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১৮:২৯
Share:

চালের গুঁড়ো দিয়ে কী কী ভাবে ফেসপ্যাক বানাতে পারেন? ছবি: ফ্রিপিক।

বয়সের কারণে ত্বকের চামড়া কুঁচকে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে জেল্লা? খুব সহজেই ফিরিয়ে আনা যায় ত্বকের জৌলুস। ঘরোয়া টোটকাতেই হবে সমস্যার সমাধান। রূপচর্চায় ব্যবহার করতে পারেন চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে তৈরি ফেস প্যাক ত্বকের নানা ধরনের সমস্যায় দারুণ উপকারী।

Advertisement

চালের গুঁড়োর সঙ্গে মধু

এই ফেসপ্যাকটি তৈরি করার জন্য ওট্স‌, চালের গুঁড়ো এবং মধু লাগবে। ওট্স‌ ত্বক থেকে মৃত কোষ দূর করতে সাহায্য করে। এক চামচ চালের গুঁড়ো, এক চা-চামচ ওট্স‌, এক চা-চামচ দুধ এবং এক চা-চামচ মধু একসঙ্গে মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করে নিন। আপনার সারা মুখে প্যাকটি লাগান। মিনিট দশেক রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

Advertisement

চালের গুঁড়ো ও টক দই

ইয়ের ল্যাকটিক অ্যাসিড ত্বককে ভিতর থেকে সতেজ করবে। ২ চামচ চালের গুঁড়ো এবং ৩ চামচ ঘন টক দই মিশিয়ে প্যাক তৈরি করে নিন। মিশ্রণটি মুখে মেখে ২০ মিনিট রাখুন। সপ্তাহে দু’বার ব্যবহার করলে ত্বকের জেল্লা বাড়বে।

চালের গুঁড়ো ও শসার প্যাক

শসা ত্বককে ঠান্ডা করে এবং চালের গুঁড়ো রোদে পোড়া দাগ দূর করতে সাহায্য করে। ২ চামচ চালের গুঁড়ো এবং ২ চামচ শসার রস মিশিয়ে মিশ্রণটি ভাল করে মুখে মেখে নিন। মিনিট ১৫ থেকে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে তিন দিন ব্যবহারেই ত্বকের জেল্লা ফিরবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement